,

মোদির মাথা ন্যাড়া করতে পারলেই ২৫ লাখ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাথার চুল ও দাঁড়ি কেটে ন্যাড়া করে তাঁর গায়ে ও মুখে কালি লাগিয়ে দিতে পারলেই ২৫ লাখ রুপি পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন অল ইন্ডিয়া মাইনরিটি ফোরাম।

 

শনিবার কলকাতা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মোদির বিরুদ্ধে এই ফতোয়া জারি করেন কলকাতার টিপু সুলতান মসজিদের ইমাম মৌলানা নুরুর রহমান বরকতি। মোদি যে পাপ করেছেন তার শাস্তি হিসাবে এদিন বরকতি এ ঘোষণা দেন।

দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে মোদিকে উৎখাত করে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যাকে এই পদে বসানোরও আহ্বান জানান তিনি।

বরকতি বলেন নোট বাতিলের ফলে সাধারণ মানুষকে দিনের পর দিন ভোগান্তি পোহাতে হচ্ছে, সমস্যায় পড়তে হচ্ছে। মোদির শাসনকালে মুসলিম সমাজ একঘরে হয়ে গেছে। দেশের মানুষ আর মোদিকে চাইছেন না। ভারতের অধিকাংশ মানুষই মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। কারণ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এই মুহূর্তে মমতাকেই এই পদে জরুরি।

মমতা ঘনিষ্ট টিপু সুলতান মসজিদের শাহি ইমাম এর আগেও বহুবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছিলেন। কযেকদিন আগেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পাথর ছুঁড়ে পশ্চিমবঙ্গ থেকে তাড়ানোর কথা বলেছিলেন তিনি।

এদিনের বৈঠকে মমতার দলের সাংসদ ইদ্রিস আলি ছাড়াও অন্যান্য সংখ্যালঘু নেতারা উপস্থিত ছিলেন। ইমামের এই ঘোষণার সময়ই পাশ থেকে টেবিল পিটিয়ে সেই ফতোয়াকে সমর্থন জানান ইদ্রিস। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জারি হওয়া ফতোয়াকে কীভাবে সমর্থন করতে পারেন তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা