,

বিশ্ব ইজতেমায় হামলার হুমকি নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা উপলক্ষে কোনো সন্ত্রাসী হামলার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ রোববার দুপুরে ইজতেমার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিশ্ব ইজতেমায় আমরা কোনো ধরনের হুমকি মনে করি না। আমরা মনে করি, সবকিছু আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা সব সময় প্রস্তুত রয়েছি, যা কিছু হতে পারে বা হবে, সবকিছু মাথায় নিয়ে কাজ করি। আমাদের গোয়েন্দারা তৎপর রয়েছেন। আমাদের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে। আগামী বিশ্ব ইজতেমা সুন্দর হবে। আমরা সব সময় প্রস্তুত রয়েছি। কোনো হুমকি আমাদের কাছে নেই।’

আসাদুজ্জামান খাঁন আরো বলেন, ‘আমাদের গোয়েন্দারা কাজ করছেন। আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত চৌকস, আপনারা এরই মধ্যে টের পেয়ে গিয়েছেন। কাজেই আমরা, যা কিছুই চিন্তা-ভাবনা আছে সবকিছু, মাথায় নিয়ে কাজ করছি।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা