,

অনেকদিন পর অ্যাকশন দৃশ্যে শাহরুখ [ভিডিও]

news-image

বিনোদন ডেস্ক : তাকে বলা হয় বলিউড কিং। রোমান্স মাস্টার বললেও ভুল হবে না। কেননা তার অধিকাংশ সিনেমাইতো রোমান্স নির্ভর। কিন্তু রোমান্স ছেড়ে অনেকদিন পর অ্যাকশন দৃশ্য নিয়ে হাজির হচ্ছেন। তিনি শাহরুখ খান।

তার নতুন ছবি ‘রইস’-এ পুরো দস্তুর একজন অ্যাকশন হিরোর ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ। তার আঁচ অবশ্য শাহরুখ ভক্তরা ‘রইস’র ট্রেলারেই পেয়েছেন।

শাহরুখ খান অবশ্য এবারই প্রথম অ্যাকশন সিনেমায় অভিনয় করছেন তা কিন্তু নয়। এর আগেও ‘আনজাম’ আর ‘ডর’ ছবিতে অ্যাকশন দৃশ্যে অভিনয় করে তাক লাগিয়েছেন।

এছাড়া ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমাতেও শাহরুখকে মারপিটের দৃশ্যে দেখা গেছে। তবে ‘রইস’ সিনেমা আগের অ্যাকশন দৃশ্যগুলোকে ছাপিয়ে যাবে।

সিনেমায় প্রায় পাঁচটিরও বেশি ছোট বড় অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন শাহরুখ।

রাহুল ঢোলাকিয়া পরিচালিত ‘রইস’ সিনেমায় শাহরুখ ছাড়াও রয়েছেন পাকিস্তানের মাহিরা খান ও নওয়াজ উদ্দিন সিদ্দিক। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে আলোচিত এই সিনেমা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা