,

এমপি লিটন হত্যায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার

news-image

নিউজ ডেস্ক : গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম আহসান হাবিব ওরফে কিলার মাসুদ।

মাসুদ সুন্দরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের নেতা। রোববার ভোর রাতে সুন্দরগঞ্জ সদরের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান টেলিফোনে যুগান্তর অনলাইনকে জানান, গ্রেফতার হওয়া আহসান হাবিব ওরফে কিলার মাসুদ সুন্দরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি আগে জাসদের রাজনীতি করতেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে কিলার মাসুদ স্বেচ্ছাসেবক লীগে যোগদান করে।

ওসি জানান, তবে নিহত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন কিলার মাসুদের আওয়ামী লীগে যোগদান মেনে নেননি। এই কারণে এমপি মহোদয়ের সঙ্গে তার বিরোধ চলে আসছিল।

তিনি বলেন, এই বিরোধ অনেক ক্ষেত্রে প্রকাশ্যে দেখা দেয়। তাই এমপি হত্যার ঘটনায় কিলার মাসুদ সন্দেহের তালিকায় ছিল। এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন এমপি লিটন। এরপর তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মোটরসাইকেলে করে পাঁচ দুর্বৃত্ত সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের নিজ বাড়িতে গিয়ে তাকে গুলি করে পালিয়ে যান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা