,

২০১৮ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর কাজ সম্পন্ন হবে : ওবায়দুল কাদের

news-image

মাদারীপুর প্রতিনিধি : বহুল কাঙ্খিত পদ্মা বহুমুখি সেতু প্রকল্পের নির্ধারিত সময়ের আগেই সেতুর ৪ লেন সংযোগ সড়কের শিবচর-কাঠালবাড়ি অংশ সংযোগ সড়কের উদ্বোধন করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার বেলা ১২টার দিকে শিবচরের পাচ্চর এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় সড়কটি।

এর ফলে কাওড়াকান্দি ঘাট কাঠালবাড়িতে স্থানান্তরিতর বিষয়টি আরো সম্প্রসারন হলো। এতে শিমুলিয়ার সাথে নৌরুটের দূরত্ব কমবে। দূরত্ব ও দূর্ভোগ কমে যাবে দক্ষিনাঞ্চলের যাত্রীদের। মন্ত্রী অনুষ্ঠানস্থলে আসলে স্থানীয় আওয়ামীলীগসহ পাশ্ববর্ত্তী জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান তাকে।

এ সময় ওবায়দুল কাদের বলেন, “মূল পদ্মা সেতুর সামগ্রিক উন্নয়ন কাজ ৪০ শতাংশ শেষ হয়েছে। আগামী ২০১৮ সালের ডিসেম্বর মাসে সেতু সম্পন্ন হবে। আমরা দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ কমাতে আগে-ভাগেই শিবচর-কাঠালবাড়ি সংযোগ সড়কের ৮ কিলোমিটার চালু করা হয়। এতে নৌপথের দুরত্ব কমে সড়ক পথে যোগাযোগ বাড়বে। ”

মন্ত্রী আরও জানান, “মাওয়া এপ্রোচ সড়ক শতভাগ শেষ হয়েছে, সার্ভিস এরিয়ার ভৌত অবকাঠামো সম্পূর্ণ শেষ হয়েছে। এছাড়া জাজিরা এপ্রোচ সড়কের ভৌতকাজ প্রায় ৮৫ শতাংশ শেষ হয়েছে। যা অল্প সময়ের মধ্যেই উদ্বোধন করা হবে। পদ্মা সেতুকে ঘিরে এই অঞ্চলে বহুমুখি উন্নয়ন করা হবে। এখানে আন্তর্জাতিক মানের বিমান বন্দর, অলিম্পিক ভিলেজ, সেনা ক্যান্টেনম্যান নির্মাণ করা হবে। পদ্মা সেতু উদ্বোধনের আগেই দক্ষিণাঞ্চলের মানুষ সুফল ভোগ করতে শুরু করেছে।”

এ সময় পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক, রোকসানা ইসয়ামিন ছুটি, সেতু সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম, প্রকল্প সমন্বয়ক মেজর জেনারেল মাসুদ সাইদ, মাদারীপুর জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী আওয়ামীলীগের নেতা-কর্মীদের সাথে আলোচনা সভায় অংশ নেয়। এরপর মন্ত্রী সেতু এলাকা ঘুরে দেখেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা