,

উদাসীনতাই ডিএনসিসির ঘটনায় দায়ী : আলী আহমেদ

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর গুলশান ১ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটসহ বেশকিছু প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ উদাসীন ছিল বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রি. জেনারেল আলী আহমেদ খান। আজ রবিবার রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে অ্যাকশন এইড আয়োজিত ‘ভূমিকম্প প্রতিক্রিয়া প্রস্তুতি : সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

আলী আহমেদ বলেন, বিভিন্ন সময় তাদের সচেতন করা হলেও যথাযথ ব্যবস্থা ছিল না। সেফটির জন্য কোনো ধরনের ব্যবস্থা ছিল না। তা ছাড়া আগুন লাগার তথ্য দিতে অনেক দেরি হয়েছিল। ফায়ার সার্ভিস পৌঁছাতে পৌঁছাতে আগুন ছড়িয়ে পড়ে। মার্কেটে অনেক দাহ্য পদার্থ থাকায় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন হচ্ছে তবে, তা শৃঙ্খলার মধ্য নিয়ে আসতে হবে। এ জন্য সব মন্ত্রণালয়, বেসরকারি প্রতিষ্ঠানকে একত্রে কাজ করতে হবে। সেমিনারে আরও বক্তব্য দেন, বিশ্ব ব্যাংকের আরবান রিজিলাইন্স প্রজেক্টের ডিরেক্টর ড. তারেক বিন ইউসুফ, অ্যাকশন এইডের প্রোগ্রাম ম্যানেজার এ এম নাসির উদ্দীন, বুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা