,

সাঁথিয়ায় আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ৫ জন

news-image

পাবনা ও সাঁথিয়া প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের সান ও মিরাজ এই দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, গোলাগুলির ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১৮ রাউন্ড টিয়ারশেল এবং ১২ রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করেছে। আজ রোববার বেলা ১২টার দিকে সাঁথিয়া বাজারে এই সংঘর্ষ বাঁধে। আহতদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তপন হায়দার সান(৫০), পৌরসভার মেয়র মিরাজ উদ্দিনের ভাই মামুন হোসেন(৪০), পথচারী মহিলা মারুফা(৩০), পুলিশের এসআই সাইফুল ইসলাম(৫০) ও কনস্টেবল সোহাগ(৩০)। আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাসির উদ্দিন জানান, জেলা পরিষদের নির্বাচন নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তপন হায়দার সান গ্রুপের সঙ্গে সাঁথিয়া পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মিরাজ উদ্দিন গ্রুপের বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে উপজেলা বাজারে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয় গ্রুপই লাঠি, ইটপাটকেল ও বন্দুক ব্যবহার করে। প্রায় আধাঘন্টা চলে উভয় পক্ষের মধ্যে এই সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১৮ রাউন্ড টিয়ারশেল এবং ১২ রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করে। ঘটনার পর থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা