,

যুবসমাজ বিপথে যাচ্ছে কর্মের অভাবে : এরশাদ

news-image

নিউজ ডেস্ক : দেশের বতর্মান পরিস্থিতিতে কর্মসংস্থানের অভাবে দেশের যুবকেরা বিপথে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, ‘দেশে ব্যবসা-বাণিজ্য স্থবির, বিনিয়োগ শূন্যের কোঠায়। ব্যাংকে টাকার পাহাড়, বিনিয়োগ করার কেউ নেই। যুবসমাজ বিপথে চলে যাচ্ছে কর্মের অভাবে।’

শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এরআগে কাকরাইলে এস এ টাওয়ারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এরশাদ।

এরশাদ বলেন, ‘সেনা ছিলাম, সেনাপ্রধান ছিলাম। রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করেছি, পারিনি। কারণ, এ পথ খুব পিচ্ছিল। আমি লাগাতার ছয় বছর জেলে ছিলাম। এ দেশে কোনো নেতা লাগাতার এত বছর জেল খাটেননি। বঙ্গবন্ধুও লাগাতার তিন বছর জেল খেটেছেন।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘যমুনা সেতুর কাজ শুরু করেছিলাম। ১০ হাজার কিলোমিটার পাকা রাস্তা করেছি। ৫০৮টি সেতু করেছি। ৪৬০টি উপজেলা করে গ্রাম পর্যায়ে উন্নয়নের ছোঁয়া দিয়েছি। তারপরও নাকি আমি স্বৈরাচার! কিন্তু কোথাও আমার নাম নেই।’

এস এ গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জাপার সাবেক মহাসচিব মাহবুবুর রহমান, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মীর আবদুস সবুর আসুদ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা