,

ফিলিস্তিন সমর্থক ব্রিটিশ মন্ত্রীকে উৎখাতে ‘ইসরায়েলি ষড়যন্ত্র’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মারিয়ার সঙ্গে রেস্তোঁরায় মাসোতফিলিস্তিন রাষ্ট্র গঠনের একনিষ্ঠ সমর্থক ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যালান ডানকানসহ আরও কয়েকজন পার্লামেন্ট সদস্যকে উৎখাত করার ষড়যন্ত্র চলছে। লন্ডনে ইসরায়েল দূতাবাসের এক কর্মকর্তার ফাঁস হওয়া ভিডিওতে এসব কথা জানা যায়। লাকানো ক্যামেরায় ধারণ করা ওই ভিডিওটি প্রকাশ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

আল-জাজিরা জানিয়েছে, গত বছর অক্টোবরে ধারণ করা ওই ভিডিওটি তাদের অনুসন্ধানের অংশ। ভিডিওতে মাসোত ব্রিটিশ শিক্ষামন্ত্রী রবার্ট হাফলনের সহযোগী মারিয়া স্ট্রিজোলোর সঙ্গে এক রেস্তোঁরায় বসে কথা বলছিলেন। যিনি ফ্রেন্ডস অব ইসরায়েলের রাজনৈতিক পরিচালক এবং একজন গোপন প্রতিবেদক।

সকল কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গ করে ওই ভিডিওতে শাই মাসোত নামের ইসরায়েল দূতাবাসের ওই কর্মকর্তা কয়েকজন ব্রিটিশ এমপি সম্পর্কে ‘অগ্রহণযোগ্য’ মন্তব্য করেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

মারিয়ার সঙ্গে আলোচনার এক পর্যায়ে মাসোত বলেন, ‘আপনি কি আমাকে কয়েকজন এমপি-র নাম বলতে পারেন, যাদের আমি উৎখাত করতে পারি?’

এর জবাবে মারিয়া বলেন, ‘সব এমপিরাই কিছু না কিছু লুকোতে চায়। আমি কয়েকজন এমপি-কে উৎখাত করতে চাই।’

পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন মাসোতের মতে, ‘খারাপ নন, ভালোই’। তবে তিনি বেশি উদ্বিগ্ন পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যালান ডানকানকে নিয়ে। অ্যালান বহু আগে থেকেই ইসরায়েলের সমালোচক এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠনের একনিষ্ঠ সমর্থক বলে পরিচিত।

অ্যালান সম্পর্কে মাসোত বলেন, “তিনি (জনসন) কোনও কিছু পরোয়া করেন না। কোনও দায়িত্বজ্ঞানহীনতা ছাড়াই তার মতো একজন ‘বোকা’ পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। তবে আসলেই যদি এমন কিছু (উৎখাত করা) হয়, এটা তার ভুলের জন্য নয়। বরং এর জন্য দায়ী থাকবেন অ্যালান ডানকান।”

ইসরায়েল দূতাবাস থেকে মাসোতকে কূটনৈতিক নন, সাধারণ কর্মকর্তা বলে উল্লেখ করলেও মাসোতের লিঙ্কড ইন প্রোফাইলেও তার পরিচয় স্পষ্ট। মাসোত ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীতে ২০০৪ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত গাজায় পেট্রল বোটে কাজ করতেন। তিনি সেখানে মেজর পদে কর্মরত ছিলেন। বর্তমানে লন্ডনে ইসরায়েলি দূতাবাসে প্রতিরক্ষা বাহিনীর একজন জ্যেষ্ঠ রাজনৈতিক কর্মকর্তা হিসেবে কাজ করছেন তিনি।

সূত্র: বিবিসি, দ্যা গার্ডিয়ান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে