,

এমপি লিটন হত্যার ছয় আসামি সাত দিনের রিমান্ডে

news-image

আদালত প্রতিবেদক : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় ছয়জনকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মইনুর হাসান ইউসুফ এ আদেশ দেন। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বিষয়টি জানিয়েছেন।

এই আদালতে ছয় আসামিকে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। এ আবেদনের পরিপ্রেক্ষিতে রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।

এদিকে, সন্দেহভাজন হিসেবে সুন্দরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আহসান হাবিব মাসুদসহ সাতজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতে সুন্দরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করে পুলিশ।

গত ১ জানুয়ারি রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমপি লিটনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এর আগে শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে তিনি গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় সেদিন রাতেই অজ্ঞাতপরিচয় পাঁচজনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় এমপি লিটন ঘরে বসে টিভি দেখছিলেন। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন যুবক তাঁর বাড়িতে আসে। ওই যুবকরা হেলমেট পরা ছিল। একজন মোটরসাইকেল নিয়ে বাইরে দাঁড়িয়ে ছিল। অপর দুই যুবক ঘরে ঢুকেই এমপি লিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এরপর তারা দৌড়ে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এ সময় বাড়িতে কাজের দু-তিনজন লোক ও তাঁর স্ত্রী ছাড়া কেউ ছিলেন না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে