,

পরাজয় নিয়ে বললেন মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : হারের বৃত্তেই রয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরে এখন পর্যন্ত রঙিন পোশাকে বাংলাদেশ ছয় ম্যাচ খেলেছে, সবক’টিতেই তারা হেরে গেছে।

ওয়ানডের পর রোববার মাউন্ট মাঙ্গানুইতে শেষ টি ২০-তে ২৭ রানে হেরে হোয়াইটওয়াশ লজ্জায় পড়েছে মাশরাফি বাহিনী।

নিউজিল্যান্ডের ১৯৪ রানের পাহাড় ডিঙাতে গিয়ে বাংলাদেশ ৬ উইকেটে ১৬৭ রান করতে সমর্থ হয়। ম্যাচ শেষে পরাজয়ের ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক মাশরাফি।

তিনি বলেছেন, ‘সত্যিকার অর্থে এ সফর অনেক কঠিন। এই ম্যাচেও স্বাগতিকরা দারুণ ব্যাটিং করেছে। আমরা এক পর্যায়ে তাদের ওপর কিছুটা চাপ তৈরি করতে পেরেছিলাম কিন্তু তারা সেটি ঠিকই উতরে গেছে।’

টাইগার দলনেতা মুশফিকুর রহিমের নেতৃত্বে কিউইদের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্টও যে কঠিন হবে, তারও ইঙ্গিত দিয়েছেন।

এ অবস্থায় সতীর্থদের মানসিক সামর্থ দেখানোর পরামর্শ দিয়েছেন তিনি।

মাশরাফির ভাষ্যে, ‘টেস্টও বেশ কঠিন হবে। আমাদের মানসিকভাবে আরও শক্তিশালী হতে হবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা