,

চীনা বন্দর তৈরির প্রতিবাদে শ্রীলঙ্কায় প্রবল বিক্ষোভ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতকে চাপে রাখতে পাকিস্তানের বালোচ প্রদেশে অর্থনৈতিক অঞ্চল গড়েছে চীন। কিন্তু এই কৌশল শ্রীলঙ্কার মাটিতে ধাক্কা খেতে শুরু করেছে। ‘দরকার নেই চীনের তৈরি বন্দর। প্রয়োজন নেই চীনা অর্থনৈতিক এলাকার’ এমনই অবস্থান নিয়ে প্রবল বিক্ষোভে উত্তাল দক্ষিণ শ্রীলঙ্কা।

সংবাদ সংস্থা বিবিসি জানায়, বিক্ষোভকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে বহু বিক্ষোভকারী জখম হয়েছেন। এদের মধ্যে বেশকিছু বৌদ্ধ সন্ন্যাসীও আছেন।

শ্রীলঙ্কার মাটিতেই ভারত বিরোধী ‘সমুদ্র কূটনীতি’র অবস্থান নিয়েছে চীন। ভারত মহাসাগরের তীরে হামবানতোতা বন্দর (Hambantota port)টি তাদের লক্ষ্য।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ১৬০ কিলোমিটার দূরে এই বন্দর তৈরি করতে ৯৯ বছরের জন্য জমি লিজ নেওয়া হয়েছে। বিরোধীদের অভিযোগ- বন্দর তৈরির অছিলায় দেশে চীনা উপনিবেশ তৈরির চক্রান্ত চলছে।

জমি দিতে নারাজ স্থানীয় বাসিন্দারা। তাই তারা প্রতিবাদে সামিল হয়েছেন। শনিবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংঘে হামবানতোতা বন্দরে এক অনুষ্ঠানে যাওয়ার আগেই পরিস্থিতি সরগরম হয়ে ওঠে। হাজার হাজার বাসিন্দা পথে নেমে বিক্ষোভ শুরু করে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা