,

যুবককে উল্টো করে নির্যাতন, ২ পুলিশ কর্মকর্তাকে তলব

news-image

যশোর প্রতিনিধি : ঘুষ না দেয়ায় আবু সাঈদকে উল্টো করে বেঁধে নির্যাতন করার ঘটনায় যশোর সদর থানার পুলিশ পরিদর্শক নাজমুল হাসান ও উপপরিদর্শক হাবিবুর রহমান তলব করেছেন হাইকোর্ট।

আগামী ২৫ জানুয়ারি তাদেরকে আদালতে সশরীরে হাজির হয়ে এবিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রবিবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।

এছাড়া নির্যাতনের ঘটনায় ঐ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না এই মর্মে রুল জারি ও নির্যাতনের ঘটনা তদন্ত করে এক মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে যশোরের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা