,

বিএসইসির নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার বেলা পৌনে ১১টায় ঢাকার শেরেবাংলা নগরে এক অনুষ্ঠানে নবনির্মিত এই ভবনের ফলক উন্মোচন করেন তিনি।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফলক উন্মোচনের পর প্রধানমন্ত্রী দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে দেশব্যাপী ফিনানশিয়াল লিটারেসি কার্যক্রমের উদ্বোধন করেন। ঢাকার শেরেবাংলা নগরে শূন্য দশমিক ৩৩ একর জমির ওপর সিকিউরিটিজ কমিশন ভবন নির্মাণে ব‌্য‌য় হয়েছে ৪৪ কোটি ৫৩ লাখ টাকা। ২০১৩ সালের ২৪ নভেম্বর শেখ হাসিনাই এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

নকশা অনুযায়ী, ১০তলা এ ভবনের মোট আয়তন ৮৯ হাজার ২৫০ বর্গফুট। বিএসইসির নিজস্ব অফিস ছাড়াও আন্তর্জাতিক মানের কনফারেন্স হল, বিশেষ ট্রাইব্যুনালের বিচারের এজলাস, লাইব্রেরি, ডে-কেয়ার সেন্টার ও ক্যান্টিন থাকবে এ ভবনে। মতিঝিলের পুরনো অফিস থেকে ধাপে ধাপে কমিশনের সব কার্যক্রমই নতুন ভবনে নিয়ে আসা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা