,

তিস্তা চুক্তিতে আবারও আশার সঞ্চার (ভিডিও)

news-image

আগামী ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যেতে পারেন। সেই সফরেই হতে পারে তিস্তা চুক্তি। এমন আশা করছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর। তিনি জানান, চুক্তি সইয়ের ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারকে রাজি করাতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা।
মোদি সরকারের আড়াই বছর পূর্তি উপলক্ষ্যে দিল্লিতে গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে, ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই কথা ব্যক্ত করেছেন। সেই সাথে তিনি আশা করেন এবার কাটবে তিস্তা চুক্তির এই অচলায়তন।
ছিটমহলসহ ভারতের সাথে অমীমাংসিত বিভিন্ন ইস্যুর সমাধান মিললেও; তেমন গতি নেই তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি সইয়ে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কারণে গেলো ৫ বছর ধরে তা যেন আটকে আছে এক জায়গাতেই।
এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সফরে তিস্তা চুক্তি হবার সমুহ সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারকে রাজি করাতে সর্বোচ্চ চেষ্টা চলছে। আশা করি এ বিষয়ে সফলতা আসবে। এছাড়া, যে সব ইস্যুর এখনও মীমাংসা হয়নি। সেগুলোও এই সফরে গতি পাবে বলে মনে করেন তিনি।
তিনি বলেন, “শুধু তিস্তা নয়, এই সফরেই দু’দেশের সাথে অন্যান্য অভিন্ন নদীর সমস্যার সমাধানও মিলতে পারে। বর্তমান সরকারের উদ্যোগে দু’দেশের মানুষের মাঝে সর্ম্পকও এখন অনেক গভীর। আমার শেষ সফরেও শেখ হাসিনার সাথে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।”
সংবাদ সম্মেলনে এম জে আকবর আশা করেন, দু’দেশের মাঝে থাকা বন্ধুত্বপূর্ণ সম্পর্কই সব বাধা দূর করবে।
তথ্যসূত্র : চ্যানেল টোয়েন্টিফোর

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে