,

হাসপাতালে মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পাওয়া মাশরাফি বিন মুর্তজাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার মাউন্ট মঙ্গানুইয়ে বোলিংয়ের সময় নিজের বলে ফিল্ডিং করার সময় হাতের তালুতে সজোরে বল লাগে মাশরাফির। পরে তিনি মাঠ থেকে বেরিয়ে যান। ওই ওভারের শেষ চারটি বলও করতে পারেননি মাশরাফি। এরপর তাকে ড্রেসিংরুমে নিয়ে আহত স্থানে বরফ দেওয়া হয়। তবে চোট গুরতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

একইদিনে ফিল্ডিংয়ের সময় চোট পান ইমরুল কায়েসও। এতে তিনি ওপেন করতেও নামেননি। ইনিংসের শুরুর দিকেই চার বাঁচাতে গিয়ে ইমরুল খানিকটা ব্যথা পেয়েছিলেন। এরপর ১২তম ওভারে ক্যাচ ধরতে গিয়ে বাউন্ডারি লাইনের পাশে থাকা বিজ্ঞাপনের এলইডি বোর্ডের ওপর গিয়ে পড়েন। এরপর কাঁধে ভর করে ইমরুল ফিরে যান ড্রেসিংরুমে।

সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে টাইগারদের ২৬ রানে হারিয়েছে কেন উইলিয়ামসনের দল। বাংলাদেশের সামনে ১৯৫ রানের বিশাল লক্ষ্য রাখে নিউজিল্যান্ড। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান করেন তামিম-সাকিবরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা