,

আখাউড়া শাহলম উচ্চ বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্হাপন

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় এই প্রথম কোন শিক্ষা প্রতিষ্ঠান সিসি ক্যামেরায় আওতায় এলো। ছাত্রছাত্রীদের সঠিক সময়ে বিদ্যালয়ে আগমন ও প্রস্থান এবং সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে আখাউড়ার আমোদাবাদ আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয়ে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে। নতুন বছরের প্রথম দিন থেকে ক্যামেরাগুলো সচল রয়েছে। পরিচালনা কমিটির সভাপতি ৩টি ক্যামেরা ক্রয় ও স্থাপনের যাবতীয় খরচ বহন করেছেন বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজিব ভূইয়া বলেন, ছাত্রছাত্রীদের সঠিক সময়ে বিদ্যালয়ে আগমন ও প্রস্থান পর্যবেক্ষণ করতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তাছাড়া বিদ্যালয়ে বহিরাগতদের উৎপাত, চুরিসহ অনাকাঙ্খিত কোন ঘটনা ঘটলে সিসি ক্যামেরার মাধ্যমে তা চিহ্নিত করা সহজ হবে। পর্যায়ক্রমে প্রতিটি ক্লাস রুমে সিসি ক্যামেরা লাগানো হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা