,

রাশিয়াবিরোধীরা নির্বোধ : ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের যারা বিরোধিতা করে, তারা নির্বোধ ও বোকা।

স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে করা বিভিন্ন পোস্টে এ কথা বলেন ট্রাম্প।

ট্রাম্প লেখেন, ‘রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক থাকা খারাপ কিছু নয়, বরং শুধু বোকা ও নির্বোধরাই এটাকে খারাপ মনে করে।’

আরেকটি পোস্টে ট্রাম্প লেখেন, ‘বিশ্বে বিভিন্ন সমস্যা রয়েছে। আমি যখন প্রেসিডেন্ট হব, তখন রাশিয়া আমাদের এখনকার থেকে বেশি সম্মান দেবে।’

নির্বাচনে জেতার পর ট্রাম্প জানান, বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধানে রাশিয়ার সঙ্গে কাজ করতে চান তিনি। নির্বাচনের আগেও বিভিন্ন সময়ে এ বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন তিনি।

ডেমোক্র্যাট ন্যাশনাল কমিটির (ডিএমসি) ই-মেইল অ্যাকাউন্ট হ্যাকিংয়ের পেছনে রাশিয়ার হাত আছে—এমন অভিযোগের বিরুদ্ধেও একটি টুইটার পোস্ট করেন ট্রাম্প।

ওই পোস্টে ট্রাম্প লেখেন, ‘ই-মেইল হ্যাকিংয়ের পেছনে একমাত্র কারণ দুর্বল নিরাপত্তা ব্যবস্থা। এতে যে ক্ষতি হয়েছে, তার ফলে ডেমোক্র্যাটরা একেবারেই বিব্রত।’

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে আগামী চার বছরের জন্য যুক্তরাষ্ট্র পরিচালনার দায়ভার পড়বে তাঁর ঘাড়ে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা