,

‘নিজের মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন মহেশ ভাট’

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের চলচ্চিত্র পরিচালক-প্রযোজক মহেশ ভাটের নির্মিত ছবি বিভিন্ন সময়ে নানা কারণে বিতর্কের ঝড় তুলেছে। কিন্তু শুধু ছবি নয়, ব্যক্তিগত জীবনেও তিনি ব্যতিক্রমী। তার নিজস্ব জীবনচর্যাও বিভিন্ন সময়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে।

অনেকেই জানেন না যে, মহেশ ভাটের বাবা-মা বিবাহ-বন্ধনে আবদ্ধ হননি। তার বাবা ছিলেন হিন্দু, আর মা ম‌ুসলমান। পরবর্তী সময়ে বাবার সঙ্গে মহেশের মানসিক দূরত্বও তৈরি হয়।

জীবনে বহু নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন মহেশ। শোনা যায়, কল‌েজ-জীবনে লোরিয়েন ব্রাইট নামের এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে মহেশের। পরবর্তীকালে মহেশ ভাট ওই নারীর নাম পরিবর্তন করে রাখেন কিরণ। এই কিরণই মহেশের সন্তানই পূজা ভাট এবং রাহুল ভাটের মা।

কিরণের সঙ্গে বিবাহিত জীবনযাপনের সময়েই অভিনেত্রী পারভিন বাবির সঙ্গে প্রেমসম্পর্ক শুরু হয় মহেশের। এ কারণেই কিরণের কাছ থেকে দূরে সরে আসেন মহেশ। কিন্তু পারভিনের সঙ্গে মহেশের সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি। পারভিন আর মহেশের মধ্যেও কালক্রমে তৈরি হয় দূরত্ব।

এরপর সোনি রাজদানের সঙ্গে জড়িয়ে পড়েন মহেশ। জন্মগতভাবে হিন্দু হলেও সোনিকে বিয়ে করবেন বলে ইসলাম ধর্মে দীক্ষিত হন তিনি। আলিয়া ভাট এবং শাহিন ভাট সোনি রাজদানেরই কন্যা।

তবে মহেশকে নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে যখন একটি নামজাদা ম্যাগাজিনের কাভার শ্যুটের জন্য মেয়ে পূজা ভাটের ঠোঁটে ঠোঁট রেখে চুমু খান তিনি। নিবিড়ভাবে চুম্বনরত বাবা-মেয়ের এই ছবি পত্রিকার প্রচ্ছদে প্রকাশিত হতেই দেশজুড়ে আলোড়ন শুরু হয়। বহু গণসংগঠন বাবা-মেয়ের এ আচরণকে ‘অশ্লীলতা’ বলে দাবি করে বিক্ষোভ দেখাতে শুরু করে।

পূজা-মহেশ বিতর্ক এখানেই থামেনি। এই ছবি প্রকাশ হওয়ার কিছুদিন পরে একটি নামী পত্রিকায় সাক্ষাৎকার দিতে গিয়ে মহেশ বলেন, ‘আমি পূজাকে বিয়ে করতে চাই। ও যদি আমার মেয়ে না হতো, তা হলে আমি সত্যিই ওকে বিয়ে করতাম। ’ এই মন্তব্যে বিতর্কের যজ্ঞে যেন ঘৃতাহূতি পড়ে। সূত্র : এবেলা

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে