,

মাঝ আকাশে নারী সহযাত্রীর শ্লীলতাহানি…তারপর?

news-image

নিউজ ডেস্ক : বিমানের মধ্যেই নারীর সহযাত্রীর শ্লীলতাহানি করল এক ব্যক্তি৷ এয়ার ইন্ডিয়ার ওই যাত্রী মাঝ আকাশে সহযাত্রীর সঙ্গে এই ব্যবহার করায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ জানা গেছে, আমেরিকাগামী ওই বিমানের বিজনেস ক্লাসের যাত্রী ছিল ওই অভিযুক্ত৷ কিন্তু সে কাজের অজুহাতে ইকোনমিক ক্লাসে সফর করতে চায়৷ নিগৃহীতা নারীও ইকোনমিক ক্লাসেই সফর করছিলেন বলে জানা গেছে।

নারী জানিয়েছেন, বিমান সফরের সময় নিজের সিটেই ঘুমিয়ে পড়েছিলেন৷ সেই সময় খারাপভাবে তাঁর শরীরে স্পর্শ করে ওই ব্যক্তি৷ জানা গেছে, ওই ব্যক্তি নারীর স্তনে হাত দেয়৷ এই ঘটনায় ঘুম ভেঙে যায় নারীর৷ তিনি ওই ব্যক্তিকে প্রাথমিকভাবে সেখান থেকে সরিয়ে দিয়ে বিমানকর্মীদের কাছে অভিযোগ জানান৷ এরপর বিমানটি মার্কিন মুলুকে পৌঁছলে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় কর্তৃপক্ষ৷

গত ২১ ডিসেম্বর রাত দুটা নাগাদ মুম্বাই থেকে আমেরিকাগামী বিমান AL 191- এ এই ঘটনাটি ঘটে৷ এই ঘটনার পর স্বাভাবিকভাবেই বিমানে নারী যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ যাত্রী নিরাপত্তা বাড়াতে ঠিক কী পদক্ষেপ নিচ্ছে এয়ার ইন্ডিয়া, সেই দিকেও লক্ষ্য রাখা হয়েছে। সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা