,

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে পর্যাপ্ত ক্ষমতা দেয়া হয়েছে : প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে পর্যাপ্ত ক্ষমতা দেয়া হয়েছে যাতে এসব প্রতিষ্ঠান ক্ষমতার বিকেন্দ্রীয়করণে যথেষ্ট শক্তিশালী ভূমিকা পালন করতে পারে।

তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনগণের বিভিন্ন সমস্যা সমাধান করার পাশাপাশি প্রাথমিক শিক্ষার উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করে থাকে।

প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় তাঁর সরকারি বাসভবন গণভবনে লন্ডনস্থ বেন্টের মেয়র পারভেজ আহমেদ সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ কথা বলেন।

বৈঠকে ব্রিটিশ হাউস অব কমন্সের সদস্য, বঙ্গবন্ধুর নাতনী এবং শেখ হাসিনার ভাগনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক উপস্থিত ছিলেন।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী বেন্টের বাংলাদেশী বংশোদ্ভূত মেয়রকে স্বাগত জানিয়ে ব্রিটেনে বাংলাদেশীদের ব্রিটিশ রাজনীতিতে অংশগ্রহণ এবং তাদের অবস্থানের দেশটির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সন্তোষ প্রকাশ করেন।

তিনি দুই বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও রূপা হকের লেবার পার্টি নেতা জেরেমি করবাইনের শ্যাডো পার্লামেন্টের অন্তর্ভুক্তির জন্যেও সন্তোষ প্রকাশ করেন।

তিন বাংলাদেশী বংশোদ্ভূত এমপি ব্রিটিশ হাউস অব কমন্সে নির্বাচিত হওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশী কন্যাদের ব্রিটিশ পার্লামেন্টে দেখে তিনি গর্বিত।

টিউলিপ সিদ্দিক ও রোশনারা আলির বাড়ি সিলেটের বিশ্বনাথে এবং ড. রূপা হকের বাড়ি পাবনা জেলায়। এই তিনজনই ২০১৫ সালের ৭ মে অনুষ্ঠিত ব্রিটিশ সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে এমপি নির্বাচিত হন।

বেন্টের মেয়র ব্রিটেনে বসবাসরত বাংলাদেশীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে শেখ হাসিনা বলেন, তিনি এগুলো সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা