,

শত্রুতা নয়, বন্ধুতা

news-image

বিনোদন ডেস্ক : গুঞ্জন আছে, দীপিকা পাড়ুকোন আর প্রিয়াঙ্কা চোপড়া—বলিউডের এই দুই তারকার মধ্যে রয়েছে রেষারেষি, তাঁরা একে অন্যের শত্রু। বিশেষ করে হলিউডের ছবিতে তাঁরা অভিনয় শুরু করার পর থেকেই নাকি তাঁদের দা-কুমড়া সম্বন্ধ। কিন্তু প্রিয়াঙ্কা দেখিয়ে দিলেন, দীপিকার সঙ্গে আসলে তাঁর সম্পর্ক মধুরই। ‘কোয়ান্টিকো’ তারকা জল ঢেলে দিলেন গুঞ্জনকারীদের মুখে।

দীপিকা ৩১ বছরে পড়লেন ৫ জানুয়ারি। প্রিয়াঙ্কা টুইটারে পদ্মাবতী তারকার এই শুভদিনে অভিনন্দন জানিয়েছেন। হলিউডে দীপিকার ডেব্যু ছবি ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ–এর জন্য জানিয়েছেন শুভেচ্ছা। প্রিয়াঙ্কা লিখেছেন. ‘শুভ জন্মদিন, দীপিকা পাড়ুকোন। বছরটি তোমাকে সুখ ও ভালোবাসায় ভরে দিক। ট্রিপল এক্স ছবির সাফল্য কামনা করি। ছবিটি দেখার জন্য মুখিয়ে আছি।’

২০১৪ সালে একটি শোতে প্রিয়াঙ্কা-দীপিকা একসঙ্গে হাজির হয়েছিলেন; বলেছিলেন তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু সে সময় থেকেই লোকমুখে ছড়িয়ে পড়ে, তাঁরা নাকি একে অন্যকে দেখতেই পারেন না। দুজনেরই হলিউড-স্বপ্ন বাস্তব হওয়ার পর এই গুজব আরও বেশি ডালপালা মেলতে শুরু করে। টাইমস অব ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের