,

বাদ পড়ার মুখে বাঁচিয়েছে মাহি :‌ কোহলি

news-image

স্পোর্টস ডেস্ক :মহেন্দ্র সিং ধোনির প্রশংসা করলেন বিরাট কোহলি। একদিন আগেই তিনি জানিয়েছিলেন, ‘‌ধোনি বরাবর থাকবে আমার ক্যাপ্টেন।’‌

 

কোহলি এদিন আরও জানালেন, একাধিকবার দল থেকে বাদ পড়তে পড়তে তিনি বেঁচে গেছেন শুধুমাত্র মাহির জন্য। ২০০৮ সাল থেকে ধোনির অধিনায়কত্বে খেলেছেন বিরাট। বরাবরই জুনিয়রদের আগলে রাখতেন মাহি।

বিরাটের কথায়, ‘‌ধোনি আমাকে সব সময় গাইড করেছে। দলে সুযোগ করে দিয়েছে। মাহির জন্যই মানসিকভাবে আমি আরও পরিণত হয়েছি। ক্রিকেট কেরিয়ারে একাধিকবার দল থেকে বাদ পড়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু ধোনি আমাকে বাঁচিয়ে দিয়েছে।’‌

এখন সব ঘরানার ক্রিকেটেই দেশকে নেতৃত্ব দিতে হবে। কাজটা যে সহজ নয় তা হাড়েহাড়ে টের পাচ্ছেন দিল্লির এই ব্যাটসম্যান। তাই বললেন, ‘‌ধোনি বরাবরই আমার ক্যাপ্টেন। ওর পরিবর্তে দেশকে নেতৃত্ব দেওয়াটা শক্ত কাজ। কঠিন চ্যালেঞ্জ আমার সামনে।’‌

এদিকে সীমিত ওভারের ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ককে শুভেচ্ছা জানালেন সৌরভ গাঙ্গুলি। নির্বাচকদের সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়ে সৌরভ বললেন, ‘‌ধোনির পরিবর্তে যোগ্য লোককেই বাছা হয়েছে। আমি নিশ্চিত অধিনায়ক কোহলি সাফল্য পাবেই।’‌ ‌‌‌

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের