,

তৃতীয় টি-টোয়েন্টিতে নেই মুস্তাফিজ

news-image

 

স্পোর্টস ডেস্ক :কাঁধে সামান্য ব্যাথা অনুভব করায় মুস্তাফিজুর রহমান টিম ম্যানেজমেন্টের কাছে বিশ্রাম চেয়েছেন বলে জানা গেছে। ফিজিও ডিন কনয়ও একই পরামর্শ দিয়েছেন।

 

এ কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি একাদশে দেখা যাবে না মুস্তাফিজুর রহমানকে। তার পরিবর্তে খেলবেন তাসকিন আহমেদ। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু শনিবার মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

নয় মাস পর মুস্তাফিজুর রহমান ২৬ ডিসেম্বর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলার পর ফিজিও ডিন কনয়ের পরামর্শে দ্বিতীয় ওয়ানডেতে মুস্তাফিজকে বিশ্রামে রাখা হয়। তৃতীয় ওয়ানডে খেলার পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেও খেলেন মুস্তাফিজ।

এদিকে মুস্তাফিজকে নিয়ে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে আজ সন্ধ্যায় (নিউজিল্যান্ড সময় রাতে) বৈঠকে বসবে টিম ম্যানেজমেন্ট। দুই ফরম্যাটের অধিনায়কের সঙ্গে থাকবেন কোচ ও নির্বাচক কমিটির প্রধান।

মুস্তাফিজকে নিউজিল্যান্ডে দ্বিতীয় টেস্ট খেলানোর চিন্তাও করছে টিম ম্যানেজম্যান্ট। ভারত সফরের আগে একটি ম্যাচে মুস্তাফিজ কতটুকু ‘সার্ভাইভ’ করতে পারেন সেটা দেখার জন্য দ্বিতীয় টেস্টে তাকে খেলানোরপরিকল্পনা। কিন্তু মুস্তাফিজের এ ব্যাথায় হয়ত সেই চিন্তাতেও ব্যাঘাত ঘটবে।প্রসঙ্গত, রোববার বাংলাদেশ সময় সকাল আটটায় দুই দলের শেষ টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে