,

সুন্দরবনের নোয়া দস্যু বাহিনীর আত্মসমর্পণ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সুন্দরবনের নোয়া বাহিনীর ১২ সদস্য অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেছেন।

 

র‌্যাব-৮ এর আয়োজনে শনিবার দুপুর ১টার দিকে কুয়াকাটার রাখাইন মার্কেট মাঠে তারা আত্মসর্মপণ করেন।

অনুষ্ঠানে র‌্যাবের মহাপরিচালক মো. বেনজীর আহমেদ, র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার উজ জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

আত্মসমর্পণকারী জলদস্যুরা হলেন- নোয়া বাহিনীর প্রধান মো. বাকি বিল্লাহ মিয়া (৩৭), মো. মনিরুল শেখ (৩৮), মানজুর মোল্লা ওরফে রাঙ্গা (৪২), মো. মুক্ত শেখ (৩৭), মো. তরিকুল শেখ (৬০), মো. আকবর শেখ (৪২), মো. কিবরিয়া মোড়ল (৪০), মো. জাহাঙ্গীর শেখ ওরফে মেজ ভাই (৪৮), আল আমিন সিকদার (৫০), ইউনুচ শেখ ওরফে দুলাল ঠাকুর (৪০), মিলাদুল মোল্লা ওরফে কালু ডাকাত (২৮), মোশারফ হোসেন (৩৭)। এদের বাড়ি বাগেরহাটের মোংলা ও রামপাল উপজেলার বিভিন্ন গ্রামে।

আত্মসমর্পণকালে জলদস্যুরা সাতটি বিদেশি একনালা বন্দুক, আটটি বিদেশি দোনালা বন্দুক, দুটি বিদেশি এয়ার রাইফেল, তিনটি ওয়ান শুটারগান, দুটি রাইফেল, তিনটি কাটা রাইফেল ও ১১০৫ রাউন্ড গুলি জমা দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের