,

বিশৃঙ্খলার জন্য খালেদা জিয়া দায়ী : হাছান মাহমুদ

news-image

নিজস্ব প্রতিবেদক : সারা‌দে‌শে ‌কা‌লো দিবস পাল‌নের না‌মে বিশৃঙ্খলা সৃ‌ষ্টির জন্য বেগম খা‌লেদা জিয়াকে দায়ী করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

 

শ‌নিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে বঙ্গবন্ধু সাংস্কৃ‌তিক জোট আয়ো‌জিত মানববন্ধ‌নে প্রধান অতিথির বক্ত‌ব্যে হাছান মাহমুদ বলেন, ২০১৩, ১৪ ও ১৫ সা‌লে বিএনপি জামায়াত ‌যেভা‌বে অগ্নিসং‌যোগ ক‌রে, পে‌ট্রোল বোমা মে‌রে মানুষ হত্যা ক‌রেছি‌ল, এ বছরও সারা‌দে‌শে ‌কা‌লো দিবস পাল‌নের না‌মে তারা বিশৃঙ্খলা সৃ‌ষ্টির ষড়যন্ত্র করেছে।

তিনি বলেন, তা‌দের উসকা‌নি‌তে বরিশালসহ বি‌ভিন্ন স্থা‌নে বিশৃঙ্খলা হ‌য়ে‌ছে। আমি বলবো, এসব ঘটনার জন্য বেগম খা‌লেদা জিয়া দায়ী।

হাছান মাহমুদ আরো বলেন, এর আগে আগুন দি‌য়ে মানুষ পু‌ড়ি‌য়ে‌ছেন, এবার উসকা‌নি দি‌য়ে ঘোলা পা‌নি‌তে মাছ শিকার কর‌তে চাইছেন। কিন্তু বাংলার জনগণ আপনা‌দের বিচার করবেই। এ বছর ৫ জানুয়া‌রি বেগম ‌জিয়া আদাল‌তে হা‌জিরা দি‌য়ে‌ছেন, আগামী বছর ৫ জানুয়া‌রি আপনা‌কে কারাগা‌রেও থাক‌তে হ‌তে পা‌রে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, ৫ জানয়া‌রি নির্বাচন না হ‌লে গণতা‌ন্ত্রিক সরকার থাক‌তো না, ২০০৭ সা‌লের ম‌তো অগণতা‌ন্ত্রিক অবস্থার সৃষ্টি হ‌তো। বিএন‌পি নেত্রী যে স্বাধীনভা‌বে কথা বল‌ছেন, সমা‌বেশের ডাক দি‌চ্ছেন এটা সম্ভব হ‌তো না। বিএন‌পি নেতারা যে বড় বড় কথা ব‌লেন সেটাও সম্ভব হ‌তো না।

মানববন্ধ‌নে আরো বক্তব্য দেন, আ‌য়োজক সংগঠ‌নের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, স্বাধীন বাংলা বেতা‌রের শিল্পী ও সাংস্কৃ‌তিক ব্য‌ক্তিত্ব ম‌নোরঞ্জন ঘোষাল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের