,

সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে পালানোর সময় জেএমবি ‘জঙ্গি’ রিপন গ্রেফতার

news-image

কাঁটাতারের বেড়া কেটে পালানোর সময় জামাতুল মুজাহিদিন বাংলাদেশ- জেএমবির সদস্য রিপন শেখকে সীমান্ত থেকে গ্রেফতার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।
শনিবার রাতে বাংলাদেশ-ভারত সীমান্তের বৈষ্ণবনগরের সবদলপুর এলাকা থেকেবিএসএফর গোয়েন্দারা তাকে গ্রেফতার করে দেশটির জাতীয় তদন্ত সংস্থা- এনআইএ কাছে সোপর্দ করে। এরপর শনিবার রাতেই তাকে কলকাতায় নেওয়া হয়।
রোববার ভারতের একাধিক গণমাধ্যমে এ খবর প্রকাশ করেছে।
হিন্দি দৈনিক জাগরণের খবরে বলা হয়েছে, রিপন জালরুপি পাচারেরর মাধ্যমে জেএমবির তহবিল সংগ্রহ করতো। তার পৈতৃক বাড়ি পশ্চিমবঙ্গের বৈষ্ণবনগর থানার শোভাপুর পারদেওনাপুর গ্রাম পঞ্চায়েতের বাকছেড়া গ্রামে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমেস্তাপুর থানার সাহাপাড়াতেও তার বাড়ি রয়েছে। সেখানে সে লিটন শেখ নাম নিয়ে বসবাস করে।
এবিপি নিউজের খবরে বলা হয়, জেএমবিতে তার দায়িত্ব ছিল ভারতে জালনোট পাচারের সঙ্গে সঙ্গে বাংলাদেশি জঙ্গিদের ভারতে গা ঢাকা দেওয়ার ব্যবস্থা করা। এভাবেই চলছিল তার কার্যকলাপ।
পত্রিকাটি জানায়, ভারতীয় গোয়েন্দা বাহিনীর কাছে রিপনের নাম উঠে আসে ২০১৬-এর শেষদিকে। জালনোট কারবারে জড়িত থাকার অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে সবদলপুর গ্রামের টাইগার শেখ। তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে তারা জানাতে পারে জালনোটের কারবারিতে তার উপরে লায়ন আছে। সেই হচ্ছে জালনোট কারবারের মূল মাথা। টাইগারের কাছ থেকে রিপনের তথ্য পেয়ে ভারতীয় গোয়েন্দা বাহিনী বাংলাদেশ গোয়েন্দা বাহিনীর সঙ্গে যোগাযোগ করে।
জিনিউজের খবরে বলা হয়, বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী গ্রাম সাহাপাড়ায় রিপনের বাড়িতে হানা দেয় বাংলাদেশ গোয়েন্দারা। কিন্তু সবার চোখে ধুলো দিয়ে পালায় রিপন। এরপরেই সতর্ক করা সীমান্তরক্ষী বাহিনী। তাদের অনুমানই সঠিক হয়। শনিবার রাতে বারতে ঢোকার সময় ধরা পড়ে যায় রিপন।

 

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের