,

বিএসএমএমইউতে আগুন নয়, ভ্যাকুয়াম এয়ারপ্ল্যান্টের ধোঁয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লকের আন্ডারগ্রাউন্ডে আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে ভ্যাকুয়াম এয়ারপ্ল্যান্টের ফ্রিকশনে সামান্য ধোঁয়া পরিলক্ষিত হয়। তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

চিকিৎসাসেবা যথারীতি স্বাভাবিক ছিল। এরপর দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে এবং ভ্যাকুয়াম এয়ারপ্ল্যান্টের বৈদ্যুতিক লাইন বন্ধ করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রয়োজনীয় সহায়তার পর তারা চলে যায়। বিএসএমএমইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ কথা বলা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রি. জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন জানান, প্রকৃতপক্ষে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি। প্রথমে ভ্যাকুয়াম এয়ারপ্ল্যান্টে ফ্রিকশনে ধোঁয়া পরিলক্ষিত হয়। ওভার হিটের কারণে এটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত ফায়ার ডিসটিংগুইশার ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ পরিস্থিতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবায় কোনো ধরনের প্রভাব পড়েনি। চিকিৎসাসেবা স্বাভাবিক ছিল।

তিনি জানান, ধোঁয়া সৃষ্টির ঘটনার কারণ উদঘাটনের জন্য একটি তদন্ত কমটি গঠন করা হবে। উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের আন্ডারগ্রাউন্ডে (বেজমেন্ট) ভ্যাকুয়াম এয়ারপ্ল্যান্ট, গ্যাসপ্ল্যান্টসহ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা