,

জঙ্গিদের মৃত্যুতে গুলশান হামলার তদন্তে বাধা আসবে না : আইজিপি

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক(আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, মারজান ও সাদ্দামের মৃত্যুতে গুলশান হামলার তদন্তে কোনো বাধা আসবে না। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সন্ত্রাসবাদের ওপর এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, দুই জঙ্গির মৃত্যুতে গুলশান হামলার তদন্তে কোনো বাধা আসবে না। সরকারের কাছে সব ধরনের তথ্য রয়েছে। আর কোনো তথ্যের দরকার নেই।

তিনি বলেন, গুলশান হামলায় জড়িত বাকিদের গ্রেপ্তারে আরও জোরালো অভিযান পরিচালনা করা হবে। গুলশান হামলায় অর্থায়নে দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান জড়িত।

দুই দিনব্যাপী টেরোরিজম ইন দ্যা ওয়েব অব ইসলামিক স্টেট শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাধ বিজ্ঞান বিভাগ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেদারল্যান্ডসর রাষ্ট্রদূত লিওনি মার্গারিটা কুলোনার।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান। ৮ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। সম্মেলনে ১৬ টি সেশনে ৪৫টি প্রবন্ধ উপস্থাপন করা হবে বলে জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা