,

সিটির গোল উৎসবের রাত

news-image

স্পোর্টস ডেস্ক : এফ এ কাপে গোল উৎসবে মাতল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। শনিবার রাত ২টায় লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যামকে রীতিমত বিধ্বস্ত করেছে সিটিজেনরা।

প্রায় ৫৭ হাজার দর্শকের সামনে ওয়েস্ট হ্যামের জালে ৫ গোল দিয়ে জয়োল্লাস করে পেপ গার্দিওলার দল। এদিন ম্যাচের ৩৩ মিনিটেই সিটিকে লিড এনে দেন তোরে। ৪১ মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ করে সিটি।

২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি। বিরতির পর আক্রমণের ধার আর বাড়িয়ে দেন আগুয়েরো-সিলভারা। সেই সুবাদে গোল-মিছিলে যোগ দেন সিলভাও। ৪৩ মিনিটে সিলভার গোলে স্কোর লাইন ৩-০ করে সিটি।

তিন গোল খেয়ে অনেকটা নুইয়ে পড়ে ওয়েস্ট হ্যাম। কিন্তু তারপরও থেমে থাকেনি সিটি ফুটবলারদের আক্রমণ। ৫০ মিনিটে আগুয়েরোর গোলে ফের উল্লাস করে সিটি। আর ম্যাচের অন্তিম মুহূর্তে ওয়েস্ট হ্যামের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন স্টোনস।

শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। এক গোলও পরিশোধ করতে পারেনি ওয়েস্ট হ্যাম। ফলে ৫-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা