,

যৌনদাসী বিতর্কে কোরিয়া থেকে জাপানি রাষ্ট্রদূত প্রত্যাহার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়া থেকে নিজের রাষ্ট্রদূতকে শুক্রবার ডেকে পাঠিয়েছে জাপান। গত মাসে বুসানে দূতাবাসের বাইরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাদের ক্যাম্পে যৌন দাসত্বে বাধ্য করা কোরীয় নারীদের একটি ভাস্কর্য স্থাপনের প্রতিবাদে টোকিও এ পদক্ষেপ নেয়। খবর বিবিসি ও এএফপির।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাদের জন্য প্রতিষ্ঠিত পতিতালয়গুলোতে প্রায় দুই লাখ নারীকে যৌনদাসী হিসেবে ব্যবহার করা হয়। এসব নারীর অনেকেই ছিলেন কোরিয়ার নাগরিক। এদের মধ্যে দক্ষিণ কোরিয়ায় এখনও ৪৬ নারী জীবিত রয়েছেন। বাকি যৌনদাসীদের আনা হয়েছিল চীন, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও তাইওয়ান থেকে।

২০১৫ সালের ডিসেম্বরে এ ঘটনার জন্য দক্ষিণ কোরিয়ার কাছে ক্ষমা চেয়েছে জাপান। এসব নারীর জন্য সিউলের গঠিত তহবিলে ৮৩ লাখ মার্কিন ডলার দিতে সম্মত হয় টোকিও।

এর পরেও গত মাসে বিক্ষোভকারীরা বুসানে জাপান দূতাবাসের বাইরে যৌনদাসী নারীদের প্রতীক হিসেবে একটি ভাস্কর্য স্থাপন করে।

শুক্রবার প্রধানমন্ত্রী শিনজো আবে সরকারের মন্ত্রিপরিষদ সচিব ইউশিদি সুগা বলেন, ‘দূতাবাসের বাইরে এ ভাস্কর্য স্থাপন ছিল চরম অপমানজনক এবং জাপান এটি সরিয়ে নেয়ার অনুরোধও জানিয়েছিল।’

রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক স্থগিত রাখা হয়েছে বলে জানান তিনি। সুগা বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে আমাদের এই পদক্ষেপ নিতে হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা