,

পাকিস্তান হোয়াইটওয়াশ

news-image

স্পোর্টস ডেস্ক : সিডনি টেস্টে বড় ব্যাবধানে হেরে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হল সফরকারী পাকিস্তান। ৪৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৪৪ রানেই অলাআউট হয়ে যায় পাকিস্তান।

২২০ রানের বড় ব্যাবধানে সিডনি টেস্ট জিতে নেয় স্বাগতিকরা। প্রথম ইনিংসে ভয়ানক ব্যাটিং তাণ্ডব চালিয়ে সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসেও ঝড়ো হাফ সেঞ্চুরি করে ম্যাচসেরা হন ডেভিড ওয়ার্নার। আর সিরিজ সেরা হয়েছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চতুর্থ ইনিংসে সফরকারী কোনো দলই ২০০ রানের বেশি তাড়া করে জয়ের ইতিহাস নেই কোনো দলের। পাকিস্তানও সেই রেকর্ড ভাঙতে পারেনি। সফরকারীদের হোয়াইটওয়াশের দিনে একমাত্র লড়াই করলেন সরফরাজ আহমেদ। দলের বাকীদের আসা যাওয়ার মিছিলে দাঁড়িয়ে তিনি ৭২ রানের দারুণ এক ইনিংস খেলেন। অবশ্য তার সেই ইনিংসটি পরাজয়ের ব্যাবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি।

প্রথম ইনিংসে তিন সেঞ্চুরিতে ৫৩৮ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। সেঞ্চুরি করেন ম্যাট রেনশ, ডেভিড ওয়ার্নার এবং পিটার হ্যন্ডসকম্ব। জবাবে ৩১৫ রানেই অলআউট হয় পাকিস্তান। সফরকারীদের প্রথম ইনিংসে বলার মত কিছু থাকলে সেটা হলো ইউনিস খানের ১৭৫ রানের অসাধারণ ইনিংসটি। বড় ব্যাবধানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৪১ রান তুলে ইনিংস ঘোষণা করে অজিরা। পাকিস্তান আবারও রানের পাহাড়ে চাপা পড়ে।

৪৬৫ রানের প্রায় অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিটা অন্তত ড্র এর সম্ভাবনা জাগিয়েছিল। কিন্তু এরপরই শুরু হয় ব্যাটিং বিপর্যয়। সরফরাজের ৭২ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ওপেনার শারজিল খানের ৪০ রান। এছাড়া অধিনায়ক মিসবাহ উল হক ৩৮ এবং আসাদ শফিক ৩০ রান করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা