,

বিশ্বে গড় আয়ুতে বাংলাদেশ নবম

news-image

বিশ্বে মানুষের গড় আয়ুর হিসাবে বাংলাদেশের বর্তমান অবস্থান নবম। আর সার্কভুক্ত দেশের মধ্যে তৃতীয়। প্রতি বছরই বাংলাদেশের মানুষের গড় আয়ু বাড়ছে। গত ১৫ বছরে দেশের মানুষের গড় আয়ু ৬ দশমিক ৫৩ বছর বেড়েছে। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭১ দশমিক ৮ বছর। প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মিয়ানমার ও আফগানিস্তানের মানুষের গড় আয়ুর তুলনায় যা অনেক বেশি।

প্রতিবেশী দেশ ভারতে মানুষের গড় আয়ু ৬৮ দশমিক ৩, পাকিস্তানে ৬৬ দশমিক ৪, মিয়ানমারে ৬৬ দশমিক  ৬, নেপালে ৬৯ দশমিক ২, আফগানিস্তানে ৬০ দশমিক ৫ বছর।

তবে সার্কভুক্ত দেশসমূহের মধ্যে বাংলাদেশের তুলনায় এগিয়ে আছে শ্রীলংকা ও মালদ্বীপ। দেশ দুটির মানুষের গড় আয়ু যথাক্রমে ৭৪ দশমিক ৯ ও ৭৮ দশমিক ৫ বছর।

সম্প্রতি স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত হেলথ বুলেটিন-২০১৬ সূত্রে এ তথ্য জানা গেছে। গত কয়েক বছরে স্বাস্থ্যখাতের বিভিন্ন সূচকে ব্যাপক উন্নতি গড় আয়ু বৃদ্ধির অন্যতম কারণ বলে এতে উল্লেখ করা হয়।

প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে- সার্কভুক্ত দেশমূহ ছাড়াও গড় আয়ুর হিসেবে বাংলাদেশ নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন, ইরাক, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, ভুটান, কাজাকিস্তান ও ই্উক্রেনের চেয়ে ভাল অবস্থানে রয়েছে।

তবে বাংলাদেশের চেয়ে গড় আয়ুতে এগিয়ে আছে জাপান (৮৩ দশমিক ৭), অষ্ট্রেলিয়া (৮২ দশমিক ৮), আমেরিকা (৭৯ দশমিক ৩), মালদ্বীপ (৭৮ দশমিক ৫), ইরান (৭৫ দশমিক ৫), শ্রীলংকা (৭৪ দশমিক ৯), থাইল্যান্ড (৭৪ দশমিক ৫) ও সৌদি আরব (৭১ দশমিক ৮) বছর।

গত ১৫ বছরের বাংলাদেশের মানুষের গড় আয়ু বাড়ার তুলনামূলক চিত্রে দেখা গেছে- ২০০০ সালে গড় আয়ু ছিল ৬৫ দশমিক ২৭ বছর, ২০০১ সালে ৬৫ দশমিক ৮২, ২০০২ সালে ৬৬ দশমিক ৩৪, ২০০৩ সালে ৬৬ দশমিক ৮১, ২০০৪ সালে ৬৭ দশমিক ২৮, ২০০৫ সালে ৬৭ দশমিক ৭৭, ২০০৬ সালে ৬৮ দশমিক ২৪, ২০০৭ সালে ৬৮ দশমিক ৬১, ২০০৮ সালে ৬৯ দশমিক ১২, ২০০৯ সালে ৬৯ দশমিক ৫৩, ২০১০ সালে ৬৯ দশমিক ৯৪, ২০১১ সালে ৭০ দশমিক ৩১, ২০১২ সালে ৭০ দশমিক ৬৭, ২০১৩ সালে ৭০ দশমিক ১, ২০১৪ সালে ৭০ দশমিক ৩৯ ও ২০১৫ সালে ৭১ দশমিক ৪ বছর।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে