,

৭ ঘণ্টা পর সিরাজগঞ্জে রেল যোগাযোগ স্বাভাবিক

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : প্রায় সাত ঘণ্টা পর সিরাজগঞ্জের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে সিরাজগঞ্জ উল্লাপাড়ায় স্টেশনের কাছে লাইনচ্যুত মালবাহী ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আগে শুক্রবার রাত ৩টার দিকে রেলস্টেশনের কাছে মালবাহী ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়।
উল্লাপাড়া রেলস্টেশন মাস্টার সামসুল আলম জানান, চুয়াডাঙ্গার দর্শনা থেকে ওই মালবাহী ট্রেনটি আসে। রাত সাড়ে ৩টার দিকে লাইন পরিবর্তনের সময় হঠাৎ ট্রেনের ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধারের কাজ করলে সকাল ৯টা ৫০ মিনিটে রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানান ওই স্টেশন মাস্টার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা