,

তাপসীর বিরুদ্ধে নকলের অভিযোগ

news-image

 

বিনোদন ডেস্ক :‘পিঙ্ক’ ছবিতে তাপসীর চরিত্রটি বাস্তব জীবনের সঙ্গেও একদম মিলে গিয়েছিল বলে দাবি করেছিলেন তিনি। সন্দেহ নেই, ‘পিঙ্ক’ তাপসীকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে।

তাপসীর বিরুদ্ধে এখন অভিযোগ উঠেছে নকলের। এই অভিযোগ তাপসীর নতুন ছবি ‘রানিং শাদি ডট কম’ নিয়ে। এই ছবির প্রযোজক সুজিত সরকার এবং রনি স্ক্রুওয়ালা। পরিচালক অমিত রায়। তাপসীর বিপরীতে রয়েছেন অমিত সাদ।

হচ্ছে কয়েক বছর আগে রণবীর সিংহ ও আনুশকা শর্মা অভিনীত ‘ব্যান্ড বাজা বারাত’-এর কাহিনিকেই সামান্য উল্টেপাল্টে ‘রানিং শাদি ডট কম’ বলে চালানো হয়েছে। এই ছবির নায়ক-নায়িকা ‘ব্যান্ড বাজা বারাত’-এর রণবীর ও আনুশকার মতোই ‘ম্যারেজ ইভেন্ট’-এর সংস্থা খোলে। তবে, তাপসী এবং অমিতের এই সংস্থা তাদেরকেই বিয়ে দেয় যারা বাড়ি থেকে পালিয়ে বা গোপনে চারহাত এক করতে চায়। তরুণ-তরুণী থেকে বুড়ো-বুড়ি সকলেরই বিয়ে দেওয়া নিয়েই গড়ে উঠেছে ‘রানিং শাদী ডট কম’-এর কাহিনি। এই বিয়ে দেওয়ার প্রেক্ষাপটে নানা মোড়ে বাঁক নেয় কাহিনি। কিন্তু, ‘রানিং শাদী ডট কম’-এর কাহিনি পুরোপুরিই ‘ব্যান্ড বাজা বারাত’ থেকে টোকা হয়েছে বলে টুইটারে অনেকে দাবিও করেছেন।

সম্প্রতি এই ছবির পোস্টারের ফার্স্ট লুক টুইটারে পোস্টও করেছেন তাপসী পন্নু। অমিতাভ বচ্চনও শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন। তাপসীকে ‘পিঙ্ক’-এর কো-স্টার বলেও টুইট করে ছবির ট্রেলার লিঙ্ক করেছেন বিগ বি।

১৩ ফ্রেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘রানিং শাদি ডট কম’। তাপসীর আশা, এই ছবি দর্শকদের মন জয় করবে। কিন্তু, ছবিটির বিরুদ্ধে যেভাবে নকলের অভিযোগ উঠেছে, তা নিয়ে কোনও মন্তব্য করেননি তাপসী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে