বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাজপেয়ীর নতুন জীবনীতে চাঞ্চল্যকর সব তথ্য

news-image

বিনোদন ডেস্ক :ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী একবার এই ভেবে ভয় পেয়েছিলেন যে তাঁর দল বিজেপিরই একটি অংশ বুঝি তাঁকে সরিয়ে দিয়ে উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদভানিকে ক্ষমতায় বসাতে চাচ্ছে।

 

বাজপেয়ীর একটি নতুন জীবনীগ্রন্থে একথা বলা হয়েছে। বইটি লিখেছেন সাংবাদিক উল্লেখ এন. পি. এবং প্রকাশ করেছে বিশ্ববিখ্যাত পেঙ্গুইন। ‘ দ্য আনটোল্ড বাজপেয়ী : পলিটিসিয়ান অ্যান্ড প্যারাডক্স’ নামের ওই বইতে বলা হয়েছে, ২০০২ সালের জুন মাসে লালকৃষ্ণ আদভানি উপ-প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার কয়েক মাস পর এ ধরনের একটি ক্যু সংঘটনের চেষ্টা সত্যিই চলছিল।

এ বিষয়ে একজন মন্ত্রীর উদ্ধৃতিও দিয়েছেন লেখক, তবে ওই মন্ত্রীর নাম প্রকাশ করেননি তিনি। ঘটনা আঁচ করতে পেরে একদিন ওই মন্ত্রীকে নিজের বাসভবনে ডেকে পাঠান প্রধানমন্ত্রী বাজপেয়ী। সেদিন ওই মন্ত্রী তাঁকে (বাজপেয়ী) বলেন, এসব নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করবেন না।

বইতে লেখা হয়েছে, জবাবে প্রধানমন্ত্রী বাজপেয়ী বলেছিলেন যে তাঁকে সরিয়ে আদভানিকে প্রধানমন্ত্রী বানানোর একটা পরিকল্পনা চলছে বলে তিনি জানতে পেরেছেন। এর পেছনে কে বা কারা কলকাঠি নাড়ছে তা তাঁর জানা না থাকলেও এরকম একটা পরিকল্পনা যে চলছে, সে ব্যাপারে তিনি নিঃসংশয় ছিলেন। কারণ, এর আগেই আরএসএস তাঁকে বলেছিল আদভানিকে প্রধানমন্ত্রী পদ ছেড়ে দিয়ে তিনি যেন রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন।

বইয়ে লেখক আরো দাবি করেছেন যে ১৯৭৫-৭৭ সালে জরুরি অবস্থা চলাকালে সরকারি সম্পদ ধ্বংসের কথা স্বীকার করতে বলেন আরএসএসের ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে (এবিভিপি)। এটি ছিল সরকারের সঙ্গে একটি আপস ফর্মুলা। লেখক-সাংবাদিক উল্লেখ লিখেছেন, দেশের বিভিন্ন অংশে দুষ্কৃতকারীরা সরকারি সম্পদ ধ্বংস করছিল, আগুনে পুড়িয়ে দিচ্ছিল। এ বিষয়ে বাজপেয়ী এবিভিপি’র তৎকালীন সাধারণ সম্পাদক রাইকে (রাম বাহাদুর রাই) বাজপেয়ী বলেন, নিজেদের ভুল স্বীকার করে সরকারের কাছে ক্ষমা চাওয়ার জন্য এবিভিপি’র পক্ষে এটাই উপযুক্ত সময়। এতে করে জরুরি আইনগুলো প্রত্যাহারের চিন্তাভাবনা শুরু হতে পারে।

বইতে আরো লেখা হয়েছে, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আদভানি চেষ্টা করেছিলেন ইরানের শিয়াদের ব্যবহার করে বাবরি মসজিদের ওপর থেকে ভারতীয় সুন্নী মুসলমানদের দাবি নস্যাৎ করে দিতে। বাজপেয়ীর অনুগতরা আদভানির চেষ্টা ভণ্ডুল করে দেয়। কারণ, চেষ্টাটি সফল হলে বাবরি মসজিদ সমস্যা সমাধানের সব কৃতিত্ব আদভানিই পাবেন বলে তারা ভয় পাচ্ছিল।

বইটিতে ভারতের ইতিহাসের সবচাইতে সংকটময় মুহূর্তেরও কিছু ঘনিষ্ঠ বর্ণনা রয়েছে। যেমন ২০০২ সালে গোদরা ট্রেনে আগুন এবং তার পরিণামে সৃষ্ট দাঙ্গার সময় বাজপেয়ী অবস্থান নেন যে, মোদিকে ক্ষমতা ছাড়তেই হবে। কিন্তু তাতে বাদ সাধেন আদভানি। তিনি বাজপেয়ীকে সাফ জানিয়ে দেন, তেমন কিছু হলে গুজরাটে গণ্ডগোল লেগে যাবে।

আরেকটি কৌতুহলোদ্দীপক ঘটনা এ রকম : একটি সভায় যোগ দিতে বিমানে করে গোয়া যাচ্ছিলেন বাজপেয়ী। বিমানের সিটে বসে তিনি পত্রিকা পড়ছিলেন। এ সময় হঠাৎ (দলের নেতা) অরুণ শৌরি এক কাণ্ড করে বসেন । তিনি প্রধানমন্ত্রীর হাত থেকে পত্রিকা কেড়ে নিয়ে বলেন, ”বাজপেয়ীজী, পত্রিকা পরেও পড়া যাবে। আপনি আদভানিজী যা বলবেন ভাবছেন তা বলছেন না কেন?”

এবার বাজপেয়ী পত্রিকাটি সরিয়ে রাখেন এবং তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন কী করতে হবে। প্রথমত, জানা কৃষ্ণমূর্তির বদলে ভেংকাইয়া নাইডু হবেন বিজেপির সভাপতি। এরপর মোদিকে যেতেই হবে। এ সময় আদভানি এ সিদ্ধান্তের কোনো প্রতিবাদ করেননি। মজার ব্যাপার হলো, আদভানিকেও গুজরাটের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যেতে হয়নি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ