,

মানুষ এবং নিয়ান্ডারথালের মিলনে জন্ম নেওয়া প্রথম সন্তানের সন্ধান!

news-image

নিউজ ডেস্ক : উত্তর ইতালিতে ৪০ থেকে ৩০ হাজার বছর আগের যে কঙ্কালটি পাওয়া গেছে সেটি মানুষ ও নিয়ান্ডারথালদের মিলনে জন্ম নেওয়া প্রথম শিশুর বলে ধারণা করা হচ্ছে। প্লস ওয়ানে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।

এ বিষয়ে আরো যে গবেষণা চলছে তাতেও যদি প্রমাণিত হয় যে, কঙ্কালটি এ ধরনের হাইব্রিড মানবসন্তানের তাহলে নিয়ান্ডারথাল ও আমাদের বর্তমান প্রজাতি হোমোসেপিয়েন্স মানুষদের মধ্যে যে শংকরায়ন হয়েছে তার পক্ষে বাস্তব সাক্ষ্য-প্রমাণ আরো জোরাল হবে।

ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে পরিচালিত এর আগে গবেষণায় প্রমাণিত হয়েছে, ইউরোপ এবং এশিয়ার ১ থেকে ৪ শতাংশ আধুনিক মানুষের পূর্বপুরুষ ছিল নিয়ানডারথাল প্রজাতির মানুষ।

এখানে ইটালিতে প্রাপ্ত যে দেহাবশেষটির কথা বলা হচ্ছে, তা এমন এক সময়কার যখন নিয়ানডারথাল এবং আধুনিক মানুষ উভয়ই ইউরোপে বসবাস করত।

আলোচ্য কঙ্কালটির জেনেটিক বিশ্লেষণে দেখা গেছে, এই ব্যক্তির মাইটোকন্ড্রিয়াল ডিএনএ নিয়ানডারথাল। ডিএনএটি মায়ের দেহ থেকে সন্তানের দেহে এসেছে। ফলে ধারণা করা হচ্ছে কোনো নিয়ানডারথাল মানবীর সঙ্গে হোমোসেপিয়েন্স পুরুষের মিলনে এই সন্তানের জন্ম হয়েছে।

২ লাখ বছর আগে আধুনিক মানুষরা ওই এলাকায় বসতি স্থাপন শুরু করে। যেখানে নিয়ানডারথালরা আগে থেকেই বসবাস করছিল।

তবে এই দুই প্রজাতির মানুষদের মধ্যে যৌন সম্পর্ক বা প্রজাতির পুনরুৎপাদন সম্পর্ক স্থাপিত হলেও সাংস্কৃতিকভাবে এরা দূরত্ব বজায় রাখে। অবশ্য ধীরে ধীরে নিয়ানডারথালরা বিলুপ্ত হয়ে যেতে থাকে।

এর আগে প্রাপ্ত জীবাশ্ম থেকে প্রমাণ হয়েছে, এই এলাকায় এই দুটি প্রজাতি হাজার হাজার বছর ধরে পাশাপাশি বাস করছিল। নিয়ানডারথালরা হোমোসেপিয়েন্সদেরকে খুব সহজে মেনে নেয়নি। গবেষকরা ইঙ্গিত দিয়েছেন, আধুনিক মানুষরা হয়ত নিয়ানডারথাল নারীদের ধর্ষণ করেছিল। অনেকটা আধুনিক কালের জাতিগত নির্মূল প্রক্রিয়ার মতো।

৩৫ থেকে ৩০ হাজার বছর আগে নিয়ানডারথাল মানুষদের সংস্কৃতি এবং সকল খাঁটি নিয়ানডারথাল বংশধররা বিলুপ্ত হয়ে যায়। সূত্র : লাইভ সায়েন্স

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে