,

১৪ দিনের জেল হেফাজতে তাপস পাল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তৃণমূল সংসদ সদস্য তাপস পালকে সিবিআই হেফাজত থেকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল আদালত। আজ শুক্রবার দ্বিতীয় দফার সিবিআই হেফাজতের মেয়াদ শেষে তাপস পালের জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী।

পাল্টা তীব্র বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী।
জামিন আবেদনের শুনানি শুরু হতেই সিবিআই দাবি করে, তাপস পাল প্রভাবশালী ব্যক্তি। জামিন পেলে প্রমাণ নষ্ট করতে পারেন। তদন্ত ব্যাহত হতে পারে। পাল্টা তাপস পালের আইনজীবী বলেন, সত্যি প্রভাবশালী হলে তাপস পাল আগেই প্রমাণ নষ্ট করতেন। তিনি মানসিকভাবে অসুস্থ। রাতেও শরীর খারাপ হয়েছিল। তাঁকে জামিন দেওয়া হোক। নাহলে অন্তত হাসপাতালে পাঠানো হোক।

সিবিআইয়ের আইনজীবী পাল্টা সওয়াল করেন, মানসিকভাবে অসুস্থ হলে তাপস পাল সাংসদ হিসেবে কাজ করেন কী করে? তাপসের আইনজীবী বলেন, তদন্তে দেখা গিয়েছে ফিল্ম ডিভিশন নেই। ২০১০ সালে রিজাইন করেন।
কিন্তু সিবিআই পাল্টা যুক্তি দেখান, তারপরও রোজভ্যালির অফিসে গেছেন তাপস। ফ্যামিলির সদস্যরাও সুবিধা নিয়েছে। বেতনের বাইরে টাকা নিয়েছেন। তাঁকে হেফাজতে রাখা প্রয়োজন।

জবানবন্দি শুনে অবশেষে তাপস পালকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
সূত্র: এপিবি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের