,

প্রতিপক্ষের হকিস্টিকের আঘাতে উত্তরায় স্কুলছাত্রের মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হকিস্টিকের আঘাতে আদনান (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন জানিয়েছেন, আদনান উত্তরা ১২ নম্বর এলাকায় পরিবারের সাথে থাকতো এবং স্থানীয় একটি স্কুলে ৮ম শ্রেণিতে পড়াশুনা করতো। আজ শুক্রবার সন্ধ্যায় ১৭ নম্বর রোডে প্রতিপক্ষের হকিস্টিকের আঘাতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ওসি আরও জানান, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢামেক মর্গে পাঠানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি