,

বিজয়নগর উপজেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা

news-image

বাদ মাগরিব পুনিয়াউটস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে বিজয়নগর উপজেলা বিএনপির কমিটি গঠনকল্পে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলী আজমের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি। সভার শুরুতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহির উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বিজয়নগর উপজেলা বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডঃ আনিছুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এবি এম মোমিনুল হক ও বিজয়নগরের সর্বস্তরের নেতৃবৃন্দ। উক্ত জরুরী সভায় সার্বিক দিক বিচার বিশ্লেষণ ও আলোচনা পর্যালোচনা সাপেক্ষে বিজয়নগর উপজেলার বর্তমান ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করা হয়। নব গঠিত ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি নিুরূপ: মোঃ মহসিন আহমেদ ভূইয়াকে সভাপতি, মোঃ মাহবুবুর রহমান মিয়াকে সাধারণ সম্পাদক, মোঃ গিয়াস উদ্দিনকে সিনিয়র সহসভাপতি, ডাঃ মোঃ রফিকুল ইসলামকে সিনিয়র যুগ্ম সম্পাদক, জাকির হোসাইন শাহালমকে সাংগঠনিক সম্পাদক করে বিজয়নগর উপজেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। আগামী ৯০ দিনের মধ্যে তৃণমূল পর্যায় থেকে দলকে সুসংগঠিত করে পূর্ণাঙ্গ থানা কমিটি গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে