,

ক্যাটরিনার সঙ্গে প্রেম নিয়ে আদিত্যর বক্তব্য

news-image

 

বিনোদন ডেস্ক : কয়েকদিন পরেই মুক্তি পাচ্ছে শ্রদ্ধা কাপুরের সঙ্গে আদিত্য রয় কাপুরের সিনেমা ওকে জানু। সিনেমার প্রকাশিত ট্রেইলার ও গানের জন্য এরই মধ্যে সিনেমাটিকে ঘিরে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে।

 

এদিকে ব্যক্তিগত দিক থেকে ফিতুর সিনেমায় সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে আদিত্যর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে বেশ জোরেসোরেই। ভারতীয় একটি সংবাদমাধ্যমে ক্যাটরিনা ও তার প্রেমের গুঞ্জন নিয়ে কথা বলেছেন আদিত্য।

এ প্রসঙ্গে আদিত্য বলেন, ‘যদি আপনি বন্ধুর সঙ্গে নৈশভোজে যান আর সেটিকে বাড়াবাড়িভাবে উপস্থাপন করা হয় তাহলে এটি খুবই হাস্যকর। তার মানে, আপনি তার (ক্যাটরিনার) সঙ্গে প্রেম না করে বাড়িতে যেতে পারবেন না। আমি কোনো বিষয় নিয়ে বারবার ভাবতে চাই না এবং এ কারণে সবার সঙ্গে আলাপচারিতা বন্ধ করতে পারব না। কিছুদিন পর আপনার মনে হবে, সবাই যা ইচ্ছে ভাবুক। আপনি এতে অভ্যস্ত হয়ে পড়বেন। আর তা যদি না করেন তাহলে আপনি কারো সঙ্গেই কথা বলতে পারবেন না।’

শুধু ক্যাটরিনা নয়, মেকআপ আর্টিস্ট মারিয়ানা মুকুছায়ানের সঙ্গে আদিত্যর প্রেমের গুঞ্জনও শোনা যায়। আদিত্য বলেন, ‘আমি শুধু বলব, এ মুহূর্তে আমি সবকিছু উপভোগ করছি, আর এটাই করে যাব। আমি কোনো বিষয়ই গুরুত্বপূর্ণভাবে দেখছি না। বর্তমানে আমি ওই বলয়ে নেই।’

আশিকি-টু সিনেমার পর সহ-অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে আদিত্যর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। পরবর্তীতে তাদের ব্রেকআপের খবরও চাউর হয়। এরপরই ফিতুর সিনেমার সময় থেকে ক্যাটরিনা-আদিত্য প্রেমের গুঞ্জন ওঠে বলিপাড়ায়।

এদিকে আগামী ১৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে ওকে জানু সিনেমাটি। মনি রত্নম পরিচালিত ও কাদালকানমানি সিনেমার রিমেক। সিনেমাটি পরিচালনা করেছেন সাদ আলি। সংগীত পরিচালনা করেছেন এ. আর রহমান। বর্তমানে সিনেমাটির প্রচারণা নিয়েই ব্যস্ত আদিত্য-শ্রদ্ধা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের