,

সাফল্য নেই নুসরাত ফারিয়ার ক্যারিয়ারে!

news-image

বিনোদন প্রতিবেদক : প্রথমে রেডিও জকি, তারপর ছিলেন উপস্থাপিকা কাম মডেল। বৈচিত্র্যময় সব কাজের মাধ্যমে তখনই তিনি পেয়েছিলেন তারকাখ্যাতি। তারপর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নায়িকা হয়ে ২০১৫ সালে চলচ্চিত্রে পা রাখেন। বলছি হালের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার কথা।

অমিত সম্ভাবনা নিয়ে চিত্রপুরীতে পা রাখলেও সাফল্যের পালক ছুঁতে পারেননি এই নায়িকা। আলোচনায় আসতে বলিউডের ইমরান হাশমির নায়িকা হবেন বলে ‘মিথ্যাচার’ রটিয়ে গত বছর তোপের মুখে পড়েন। তারপর সেই গুজব কাটিয়ে উঠতে বেশ সময় লেগে যায় নুসরাতের।

এরপরই কলকাতার এবেলা পত্রিকায় এক সাক্ষাৎকারে ফারিয়া বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে টিভি ইন্ডাস্ট্রিকেই বোঝায় বলে দাবি করেন! এছাড়া ফেসবুক ফলোয়ার দেখে বাংলাদেশে স্টার বিবেচনা করা হয়- এরকম কাণ্ডজ্ঞানহীন বক্তব্যও দেন। নতুন করে আবার তুমুল সমালোচনার শিকার হন নুসরাত ফারিয়া।

nusrat

এখন পর্যন্ত তার অভিনীত ‘আশিকী’, ‘হিরো-৪২০’ এবং ‘বাদশা’ ছবি মুক্তি পেলেও তিনি জ্বলে উঠতে পারেননি! ফারিয়া দেড় বছরের চলচ্চিত্র ক্যারিয়ারের সবগুলো ছবি যৌথ প্রযোজনার। মুক্তিপ্রাপ্ত ছবিগুলোতে তার নায়ক কলকাতার প্রথম শ্রেণির নায়করা! সেই ছবিগুলো আবার তামিল-তেলেগুর কপি পেস্ট!

ফারিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি জিতের বিপরীতে ‘বাদশা’। সমালোচকদের মতে, এই ছবিটি ব্যবসা সফল হলেও ফারিয়ার কোনো কৃতিত্ব ছিল না; কারণ এটি ছিল নায়কপ্রধান ছবি। জিৎ একাই ছবির শুরু থেকে শেষ পর্যন্ত টেনে নিয়ে গেছেন। বাকি ছবিগুলোও নুসরাত ফারিয়ার ন্যাকামো অভিনয়ের কারণে তার ওপর থেকে দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছেন।

এখন অনেকটা কোণঠাসা নুসরাত ফারিয়া। তবে হাল ছাড়েননি। বারবার ঘুরে দাঁড়াতে চাচ্ছেন। চলচ্চিত্র বোদ্ধারা মনে করেন, নুসরাতের মতো আবেদনময়ী ফিগার আর রেকর্ডসংখ্যক ফেসবুক ফলোয়ার দিয়ে আজ পর্যন্ত ইন্ডাস্ট্রিতে কেউ শক্ত অবস্থান গড়তে পারেননি। যারা এমন ছিলেন সবাই ঝরে গেছেন। পায়ের নিচে মাটি পেতে হলে দরকার ভালো অভিনয়, সুশৃঙ্খল জীবন-যাপন আর নায়িকাসুলভ আচরণ।

nusrat
ফারিয়া অভিনীত ‘প্রেমী ও প্রেমী’ ছবিটি মুক্তির অপেক্ষায়। এটি আসছে ভালোবাসা দিবসে মুক্তি পাবে। এছাড়া ‘পাওয়ার’ নামে আরো একটি ছবিতে জিতের সঙ্গে অভিনয় করবেন বলে গুঞ্জন শোনা গিয়েছিল। শিগগিরই শুরু করবেন ‘ধ্যাৎতেরিকি’ নামের আরো একটি ছবি।

বর্তমানে ফারিয়া কলকাতায়। দেশে ফিরবেন শিগগিরই। সেখানে যাওয়ার আগে আলাপ প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল কেমন গেল ২০১৬? ফারিয়ার ভাষ্য ছিল, ‘ভালোই কেটেছে পুরো বছরটা। কারণ আমার কোনো স্ক্যান্ডাল নেই। যদি জিজ্ঞেস করা হয়, কে কত হিট তা হলে দেখা গেছে, যার যত বেশি স্ক্যান্ডাল সে তত হিট। স্ক্যান্ডালের ওপর বিচার করা হয়, কাজের ওপর নয়।’
স্ক্যান্ডাল দিয়ে বছর বিবেচনায় প্রশ্নবিদ্ধ হয়েছেন ফারিয়া। তিনি আরও বলেন, ‘তবে কোনো স্ক্যান্ডাল ছাড়াই আমার ছবি অনেক ভালো ব্যবসা করেছে। এক কথায় ঘরে টাকা এসেছে।’

নতুন বছর নিয়ে পরিকল্পনা কী? ফারিয়া বলেন, ‘নতুন বছর অল্প কাজ করব, কিন্তু ভালো কাজ করব। যে কাজগুলো হাতে নেব; সে কাজগুলো সুন্দরভাবে শেষ করতে পারি এটাই আমার নতুন বছরের প্রত্যাশা।’

তবে নায়িকা সংকটের এই দুর্দিনে সব বিতর্ক ছাইচাপা দিয়ে নুসরাত ফারিয়া ঘুরে দাঁড়াবেন; তার ক্যারিয়ার সাফল্যে ঢাকা পড়ুক। এটাই সবার প্রত্যাশা। তার জন্য শুভকামনা।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১