,

সাফ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশের মেয়েরা

news-image

স্পোর্টস ডেস্ক : দেশে ফিরেছে শিলিগুড়িতে অনুষ্ঠিত মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে রানার্স-আপ হওয়া বাংলাদেশ ফুটবল দল। এর আগে ২০১৫ সালে মেয়েদের অনূর্ধ্ব-১৪ দল নেপাল থেকে দেশের জন্য নিয়ে এসেছিল এএফসির আঞ্চলিক শিরোপা। তবে সেটি ছিল বয়সভিত্তিক ফুটবলের সাফল্য। এরপর বিদেশের মাঠে তো দূরের কথা, দেশের মাটিতেও জাতীয় পর্যায়ে মেয়েরা এর আগে কোনও ট্রফি জিততে পারেনি। সাফে রানার্স-আপ হয়ে এই প্রথম কোনও ট্রফি জিতল তারা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিমানবন্দরে দলের জন্য উষ্ণ সংবর্ধনার আয়োজন করে। ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা দলকে ফুলেল শুভেচ্ছা জানান।

সাফের ফাইনালে ভারতের বিপক্ষে ৩-১ গোলে হেরে শিরোপা উঁচু করে ধরা হয়নি বাংলাদেশের। তবে রানার্স আপ ট্রফির সঙ্গে ভালো পারফরম্যান্স ও পরিচ্ছন্ন ফুটবল খেলে ফেয়ার-প্লে ট্রফিও জয় করেছে লাল-সবুজের দল। পুরো টুর্নামেন্টে একটি বিপজ্জনক ফাউলও করেনি বাংলাদেশের মেয়েরা। উল্টো দুর্দান্ত পারফরম্যান্স করে জায়গা করে নিয়েছে ফাইনালে। তবে হার মানলেও সার্বিকভাবে ভালো ফুটবল খেলার কারণে ফেয়ার প্লে ট্রফি উঠেছে বাংলাদেশের হাতে। পুরো টুর্নামেন্টে মোট ১৩ গোল করেছে বাংলাদেশ, আর গোল হজম করেছে ৩টি। এই তিনটি গোলই হয়েছে ফাইনালে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা