,

মাছ একটি, দাম পাঁচ কোটি!

news-image

অনলাইন ডেস্ক : প্রায় পাঁচ কোটি টাকা দিয়ে একটি মাছ কিনে হৈচৈ ফেলে দিয়েছেন জাপানের স্বখ্যাত ‘টুনা রাজা’ কিয়োসি কিমুরা। সেই সঙ্গে তিনি দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে বড় মাছের বাজারের বার্ষিক নিলামও জিতে নিয়েছেন।

সুশি চেইনশপের উদ্যোক্তা কিয়োসি কিমুরা আজ বৃহস্পতিবার জাপানের সুকিজি মাছের বাজারে নতুন বছরের প্রথম নিলামে ৭ কোটি ৪২ লাখ ইয়েনের (৬৩৬,০০০ ডলার) বিনিময়ে একটি টুনা মাছ কিনেন। মাছটির ওজন ২১২ কেজি।

কিমুরা বলেন,‌ ‘আমি বুঝতে পারছি যে এটি ব্যয়বহুল। কিন্তু আমি খুব খুশি। কারণ আমি নিলামটি সফলভাবে জিততে পেরেছি। এটি ছিল ভালো আকৃতির একটি টুনা মাছ।

মাছটি কাটার জন্য জাপানি তরবারির মতো বিশেষ এক ধরনের ছুরির ব্যবস্থা করা হয়। পরের দিন মার্কেটের নিকটেই সুশির প্রধান রেস্তোরাঁয় সেই ছুরি দিয়ে কাইমুরা এবং তাঁর সহকর্মীরা দৈত্যাকার মাছটিকে কেটে টুকরো টুকরো করেন।

শত শত সুশিপ্রেমী মাছটির স্বাদ নেওয়ার জন্য অপেক্ষা করে আছেন।

কিমুরা আরো বলেন, ‘আমি সব সময় চেষ্টা করি আমাদের গ্রাহকদের জন্য বাজারের সব থেকে ভালো পণ্যটি কিনতে।’

প্রত্যেক বছর সুকিজি মাছের বাজারের নিলামে একটা বড় অর্থ পরিশোধের মাধ্যমে তিনি একটি জাতীয় ব্র্যান্ড তৈরি করেছেন। তিনি টানা ছয় বারের মতো এ নিলাম জিতলেন। আসলে এটি প্রচারের একটি মাধ্যম হিসেবেও কাজে লাগান তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের