,

বাঘ পোষার উপর নিষেধাজ্ঞা আরব আমিরাতে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের সরকার জানিয়েছে, বাঘ এবং সিংহসহ বিভিন্ন ধরনের বন্য প্রাণী নিজ গৃহে পোষা যাবে না। এ ধরনের বন্যপ্রাণী পোষার উপর নিষেধাজ্ঞা আরোপ করে নির্দেশনা জারি করা হয়েছে সে দেশে।

আরব আমিরাতের সমাজে নিজের বাড়িতে পোষা চিতাবাঘ রাখা আভিজাত্যের বিষয় বলে মনে করা হয়। কিন্তু এখন থেকে বাড়িতে এ ধরনের পোষা প্রাণী রাখলে জেল-জরিমানা করা হবে। আরব আমিরাতের অনেক বাসিন্দা নিজের পোষা চিতা বাঘের ছবি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন। সোশ্যাল মিডিয়ায় এমন ছবি দেখা গেছে যেখানে গাড়ির পেছনে পোষা সিংহ বসে আছে।

এছাড়া সমুদ্র সৈকতে পোষা চিতাবাঘ ঘুরে বেড়াতে দেখা গেছে। কিন্তু এ ধরনের প্রাণী স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর বিপদ সম্পর্কে উদ্বিগ্ন হয়েছে কর্তৃপক্ষ। নতুন আইনে বলা হয়েছে, বিপদজনক সব ধরনের বন্যপ্রাণী ক্রয় করা কিংবা বাড়িতে রাখা যাবেনা । এসব প্রাণী এখন থেকে শুধুই চিড়িয়াখানা, বন্য প্রাণী পার্ক এবং গবেষণা কেন্দ্রে রাখা যাবে। কেউ যদি এ ধরনের বন্য প্রাণী জনসম্মুখে নিয়ে বের হয় তাহলে তাকে ছয় মাসের জেল এবং পাঁচ লাখ দিরহাম জরিমানা করা হবে।

শুধু বন্য প্রাণী ছাড়াও যারা বাড়িতে পোষা কুকুর রাখেন তাদেরও অনুমতি নিতে হবে। তবে কুকুরকে অবশ্যই টিকা দিতে হবে, যাতে কুকুরের কামড়ে কেউ রোগাক্রান্ত না হয়। কুকুরকে টিকা না দিলে ১০ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে। সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের