বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়ি পার্কিং নিয়ে বিজিবি-পরিবহন শ্রমিক সংঘর্ষ

news-image

নিউজ ডেস্ক : স্থানীয় পানসী রেস্তোরাঁর সামনে গাড়ি পার্কিং করা নিয়ে শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিক ও বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় চারজন গুলিবিদ্ধসহ ১০জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় এই সংঘর্ষের পর থেকেই এলাকার পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘পরিস্থিতি এখন শান্ত হয়েছে’।

উপজেলা চেয়ারম্যান রণধীর দেব জানান, সংঘর্ষের ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে দুইজনকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্য দুজনকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সাড়ে ৫টার দিকে উপজেলার পানসী রেস্তোরাঁয় খাবার খেতে আসেন বিজিবি’র একজন কর্মকর্তা। এ সময় গাড়ি পার্কিং করা নিয়ে একটি একজন চালকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এ খবর বিজিবি ৯ সেক্টরের সদরদপ্তরে পৌঁছালে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষদের লাঠিচার্জ করেন। বিজিবি সদস্যরা নির্বিচারে দোকানপাট ও গাড়ি ভাঙচুর করে বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় শ্রমিক ও ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের পাল্টা হামলা করলে সংঘর্ষ বেঁধে যায়।

বিজিবি সদস্যরা পরিবহন শ্রমিকদের ধাওয়া দিলে চালকরাও বিজিবিকে ধাওয়া দেয়। এক সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায়। গুলিবিদ্ধ চারজনের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। এদের একজন পথচারী সুকুমার (৫০) ও অপরজন শাহ আলম (৩০)।

ওই সময় শহরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা আতঙ্কে দোকান-পাঠ বন্ধ করে দেন। যারা খোলা বাজারের ব্যবসা করেন, তারা দ্রুত মালামাল সরাতে পারেননি তাদের পর্যাপ্ত ক্ষতি হয়েছে। বিশেষ করে চৌমুহনাসহ গুহ রোড, ভানুগাছ রোড, স্টেশন রোড, হবিগঞ্জ রোড, মৌলভীবাজার রোড, কলেজ রোড, নতুন বাজার ও ডাকঘর রোডের ব্যবসায়ীরা বেশি আতঙ্কিত ও ক্ষতিগ্রস্থ হয়েছেন।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু