,

ভারতের ‘নিষ্ঠুরতা’ গুঁড়িয়ে দেয়ার সময় এসেছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সেনার সঙ্গে সংঘর্ষে নিহত জঙ্গি বুরহান ওয়ানিকে এক ‘প্রতিশ্রুতিমান সহজাত নেতা’ হিসেবে বর্ণনা করে কাশ্মীর ইস্যুতে দিল্লিকে আক্রমণ করলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

বৃহস্পতিবার পাক সংসদে কাশ্মীর সংক্রান্ত দুই দিনের এক আলোচনা সভায় ২০১৬ সালের ৮ জুলাই নিহত হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির প্রশংসায় মুখর হলেন নওয়াজ শরিফ।

সেই সঙ্গে কাশ্মীর যে বরাবরই পাকিস্তানের অংশ, সে কথাও তিনি জোর দিয়ে উল্লেখ করেন। একই সঙ্গে ‘নিজ অধিকারের জন্য কাশ্মীরবাসীর সংগ্রাম’কেও কুর্নিশ জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী।

এদিন কাশ্মীর সমস্যা নিয়ে সরাসরি ভারতের দিকে তোপ দেগে শরিফ বলেন, ‘বিশ্বের উচিত ভারতকে জানানো যে, যথেষ্ট হয়েছে। শহিদ বুরহান ওয়ানির আত্মত্যাগ কাশ্মীর আন্দোলনকে নতুনভাবে উজ্জীবিত করেছে। ‘ ‘আক্রমণাত্মক ভারত’ প্রতিবাদরত কাশ্মীরবাসীর ওপর অত্যাচার করছে বলেও তিনি অভিযোগ করেন।

সেই সঙ্গে তিনি জানান, পাকিস্তান কাশ্মীরের বাসিন্দাদের আন্দোলন সমর্থন করে এবং তার জন্য নৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিক সাহায্য করতে প্রস্তুত। বিশ্বের বেশ কয়েকটি দেশে কাশ্মীরবাসীর দাবি সম্পর্কে জানাতে ইতিমধ্যে পাকিস্তান দূত পাঠিয়েছে বলেও তিনি জানিয়েছেন। এমনকি জাতিসংঘের সাধারণ সভার অধিবেশনে তিনি নিজে যে সেই বার্তা পৌঁছে দিয়েছেন, সে কথাও জানান শরিফ।

প্রসঙ্গত, জাতিসংঘে দেয়া ভাষণেও বুরহান ওয়ানিকে এক তরুণ শহিদ নেতা হিসেবে উল্লেখ করেন পাক প্রধানমন্ত্রী। বলা বাহুল্য, তার প্রতিবাদে দিল্লি পাল্টা অভিযোগ করে যে, সন্ত্রাসবাদে শরিফ মদত দিচ্ছেন।

বৃহস্পতিবার পাক সংসদের বিশেষ আলোচনা সভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রীর বিদেস বিষয়ক পরামর্শদাতা সারতাজ আজিজ জানান, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা প্রক্রিয়ার বিরুদ্ধে কাশ্মীর ইস্যু এক কলঙ্ক বিশেষ। ‘ তাঁর মতে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সামনে কাশ্মীর ও প্যালেস্টাইন সমস্যার কোনো সমাধান নেই।

কাশ্মীর দখলে রাখতে ভারতের যাবতীয় প্রস্তুতি যে আন্দোলন থামাতে ব্যর্থ, সে দাবিও জানান আজিজ। তাঁর মতে, কাশ্মীরের মানুষ নিজস্ব অধিকারের জন্য নিরন্তর সংগ্রাম করছেন। আজিজ জানিয়েছেন, কাশ্মীর সমস্যার একমাত্র সমাধান হতে পারে গণভোটে, যা জাতিসংঘের উদ্যোগে আয়োজন করা জরুরি। সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা