,

শাহরুখকে রাকেশের উপদেশ

news-image

 

বিনোদন ডেস্ক : ২০১৭ সালের বহুল প্রতীক্ষিত সিনেমা শাহরুখ খান অভিনীত রইস ও হৃতিক রোশান অভিনীত কাবিল। আগামী ২৫ জানুয়ারি বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি হচ্ছে সিনেমা দুটি। একই দিনে সিনেমা মুক্তি দেওয়ায় শাহরুখের ওপর নারাজ হয়েছেন রাকেশ রোশান। তবে শাহরুখ বলছেন বিষয়টিকে সম্পূর্ণ যুক্তিসঙ্গত।

এদিকে সিনেমা মুক্তিকে সামনে রেখে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন রাকেশ রোশান। এতে তিনি জানিয়েছেন, হৃতিক রোশানের সঙ্গে নয় বরং সালমান ও আমির খানের সঙ্গে প্রতিযোগিতা করতে শাহরুখকে বলেছেন তিনি।

বক্স অফিস সংঘর্ষ এড়াতে শাহরুখ খান কিছুদিন আগে দেখা করেছিলেন রাকেশ রোশানের সঙ্গে। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘শাহরুখ দেখা করেছিল কিন্তু কিছু বোঝার চেষ্টা করেনি। আমি জানি না কেন। আমি তাকে বলেছি, তোমার সিনেমা সম্পর্কে সুনাম শুনেছি। এটি ৩০০ কোটি পর্যন্ত আয় করতে পারবে। আমি তাকে আরো বলেছি, তার সমসাময়িক অভিনেতা সালমান-আমির ৩০০ কোটি আয় করবে এমন সিনেমা নির্মাণ করছে। তুমি তাদের সঙ্গে প্রতিযোগিতা কর হৃতিকের সঙ্গে না। হৃতিক তার চেয়ে ছোট।’

শাহরুখ যখন প্রথম রইস সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করেছিলেন সে সময় প্রতিক্রিয়া কেমন ছিল? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘যে কেউ বিরক্ত হবে। আমিও হয়েছিলাম। এটা যদি তার বেলাতে হয় সেও বিরক্ত হবে। আমি তাকে বলেছি, আমাদের দুজনেরই আর্থিক ক্ষতি হবে।’

কাবিল সিনেমাটি পরিচালনা করছেন সঞ্জয় গুপ্তা। হৃতিক ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ইয়ামি গৌতম, রনিত রায়, রোহিত রায়, গিরিশ কুলকার্নি প্রমুখ। অন্যদিকে রাহুল দোলাকিয়া পরিচালিত রইস সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান, মাহিরা খান, নওয়াজউদ্দিন সিদ্দীকিসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করছেন রিতেশ সিদ্ধানি, ফারহান আখতার এবং গৌরী খান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে