,

সঞ্জয়ের প্রতিজ্ঞা

news-image

 

বিনোদন ডেস্ক : ১৯৯৩ সালে মুম্বাইয়ের সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে কারাদণ্ডের সাজার মেয়াদ শেষ করে গত ফেব্রুয়ারিতে মুক্তি পান অভিনেতা সঞ্জয় দত্ত। জেল থেকে ফিরে খুব শিগগিরই রুপালি পর্দায় প্রত্যাবর্তন করছেন তিনি।

উমাং কুমারের ভূমি সিনেমার মাধ্যমে আবারো ফিরছেন সঞ্জয় দত্ত। এতে ভারতের উত্তর প্রদেশের বাসিন্দার চরিত্রে অভিনয় করছেন তিনি। জানুয়ারির শেষ থেকে সিনেমার শুটিং শুরুর কথা রয়েছে। এ জন্য নিজেকে প্রস্তুত করছেন এ অভিনেতা। আর এ প্রস্তুতির অংশ হিসেবে সিনেমার শুটিং চলাকালীন সময়ের মধ্যে মদ পান না করার প্রতিজ্ঞা করেছেন সঞ্জয়।

এ প্রসঙ্গে ভূমি সিনেমার প্রযোজক সন্দীপ সিং ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘সিনেমাটির চিত্রনাট্য গত তিন-চার বছর ধরে আমাদের কাছে তৈরি রয়েছে। কিন্তু আমরা একজন সঠিক অভিনেতার অপেক্ষায় ছিলাম। যখন সঞ্জয় চিত্রনাট্য শুনেছে তিনি সঙ্গে সঙ্গেই ঠিক করেন এ সিনেমার মাধ্যমে ফিরবেন তিনি। শেষ বার অমিতাভ বচ্চনের বাড়িতে পার্টিতে মদ পান করেছিলেন সঞ্জয়, সিনেমা নির্মাণ সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত মদ পান না করার প্রতিজ্ঞা করেছেন তিনি।’

প্রতিদিন ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে ব্যায়াম শুরু করেন সঞ্জয় এমনটা জানিয়ে এ প্রযোজক আরো বলেন, ‘আমরা তার কয়েকজন সহকারীকে হোটেলে জিম সেট করার জন্য আমাদের সঙ্গে আগ্রায় নিচ্ছি, যেন তার সময় অপচয় না হয়। পাশাপাশি উত্তর প্রদেশের ভাষার উচ্চারণ ঠিক করার জন্য একজন প্রশিক্ষকও নিয়োগ করা হয়েছে। সিনেমার তার মেয়ের চরিত্রে কে অভিনয় করবেন তা নির্ধারণ করার ক্ষেত্রেও তিনি কাজ করছেন।’

ভারতের আগ্রার লাল কেল্লা, চম্বল, ধলপুর, তাজগঞ্জ, মেহতাববাগ এবং কিনারি বাজার এলাকায় ভূমি সিনেমাটির শুটিং করা হবে। পুরো সিনেমাটির জন্য ৫০ দিন শিডিউল নির্ধারণ করা হয়েছে। সিনেমায় সঞ্জয় দত্তকে বেশকিছু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে বলে জানা গেছে।

এর আগে শোনা গিয়েছিল, সিদ্ধার্থ আনন্দের সিনেমার মাধ্যমে পর্দায় ফিরবেন সঞ্জয় দত্ত। কিন্তু অজানা কারণে বর্তমানে সিনেমাটি বন্ধ রয়েছে। এরপর বিধু বিনোদ চোপড়ার বোন শেলী ধরের মার্কো ভাউ সিনেমায় ৫৭ বছর বয়সি এ অভিনেতা কাজ করবেন বলে শোনা যায়। শেলী ধর বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। তাই ভূমি হবে জেল থেকে বের হওয়ার পর সঞ্জয়ের প্রথম সিনেমা। আগামী ৪ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা