,

জনগণ বিএনপিকে গণতন্ত্রের শিক্ষা দেবে : শিল্পমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী সংসদ নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে আবারও বিজয়ী করে বিএনপিকে গণতন্ত্রের শিক্ষা দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

 

বৃহষ্পতিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।

আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, বিএনপি-জামায়াত জোট তা মেনে নিতে পারছে না। তারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করছে। তাই আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করে বিএনপিকে ষড়যন্ত্র ও গণতন্ত্রের শিক্ষা দেবে।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সেদিন যদি নির্বাচন না হত তাহলে বাংলাদেশে সাংবিধানিক ধারা ব্যহত হত। গণতন্ত্রকে সুসংহত রাখার জন্য নির্বাচন করতে হয়েছে।

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত আবার আন্দোলনের নামে মানুষ হত্যা করতে চায়। আন্দোলনের নামে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এই দেশে আর কোনো গণহত্যা করতে দেয়া হবে না। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যহত হতে দেয়া যাবে না।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়ে আমির হোসেন আমু বলেন, আসুন দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাকে সচল রাখি। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও এনামুল হক শামীম, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা